শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের

Reporter Name
  • বুধবার, ২২ মে, ২০২৪
  • ২৯৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না বলে জানিয়েছেন তার দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিদেশি শক্তির যত চাপ আসুক আওয়ামী লীগ সংবিধানের বাইরে যাবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি৷ শুক্রবার (১৭ মে) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ কথা জানান। তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয় ৷ এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন৷ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল বলেন, আমাদের নাকি প্রতিবেশী দেশ নিয়ন্ত্রণ করে। মির্জা ফখরুলকে বলি, শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না ৷ আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা। আমাদের নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধের মূল্যবোধ, মুক্তিযুদ্ধের রণধ্বনি—জয় বাংলা, আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশের সংবিধান, এই সংবিধানের বাইরে আমরা যাব না। তিনি স্পষ্ট করে বলেন, আজকে যতই ষড়যন্ত্র করুক, যত বিদেশি শক্তির নামে হুমকি-ধমকি দিতে পারে, শেখ হাসিনা—যিনি মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয়গান গেয়েছেন, ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে তিনি সৃষ্টির পতাকা উড়িয়েছেন—তিনি কোনো বিদেশি শক্তির পরোয়া করেন না। তিনি পরোয়া করেন বাংলাদেশের জনগণকে। ওবায়দুল কাদের বলেন, মির্জাপুর ফখরুল ইসলাম আলমগীর ২৮ অক্টোবর পালিয়ে গিয়ে এখন বেসামাল হয়ে পড়েছেন। প্রতিনিয়ত আওয়ামী লীগকে আক্রমণ করছেন। বন্দী মুক্তির কথা বলেন, লজ্জা করে না, (বিএনপির প্রতিষ্ঠাতা) জিয়াউর রহমান আওয়ামী লীগসহ অন্যান্য দলের ৬২ হাজার নেতা-কর্মীকে জেলে রেখেছিল। আমাদের তিন হাজার নেতা-কর্মীকে, সরকারি অফিসারকে গুম করে হত্যা করেছিল জিয়াউর রহমান। সামরিক বাহিনীর ১১০০ অফিসারকে বিভিন্ন কারাগারে নাস্তা খেতে খেতে জিয়াউর রহমান ফাঁসির আদেশ জারি করতো, ফাঁসি দিয়েছিল কারাগারে। আমি কি মিথ্যা বলেছি? এর প্রমাণ আছে৷ আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, কবি নির্মলেন্দু গুণ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us