শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

সৌদি আরবের গ্র্যান্ড মুফতির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

Reporter Name
  • বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও কাউন্সিল অব সিনিয়র স্কলার্সের প্রধান শেখ আবদুল আজিজ আল-শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে রিয়াদে ৮২ বছর বয়সে গ্র্যান্ড মুফতি ইন্তেকাল করেন।বুধবার (২৪ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।

শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, শেখ আব্দুল আজিজ আল-শেখের মৃত্যুতে মুসলিম উম্মাহ একজন উচ্চপদস্থ পণ্ডিত এবং ইসলামী চিন্তাধারার পথপ্রদর্শক কণ্ঠস্বরকে হারিয়েছে। ইসলামের সেবায় তার আজীবন নিবেদন এবং তার অমূল্য পণ্ডিতিপূর্ণ অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে। ইসলামী বিশ্ব তার অনুপস্থিতি গভীরভাবে অনুভব করবে।শেখ আব্দুল আজিজ আল-শেখ, যিনি স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতার জেনারেল প্রেসিডেন্সির পাশাপাশি মুসলিম ওয়ার্ল্ড লীগের সুপ্রিম কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তার পাণ্ডিত্য এবং নেতৃত্বের জন্য বিশ্বব্যাপী স্বীকৃত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us