শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস

Reporter Name
  • বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে তলেতলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়ে নিয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা আব্বাস বলেন, ‘ডাকসু নির্বাচনে বিএনপি হেরেছে আপনারা বলতে পারেন। আমি কিন্তু বলতে পারছি না। জামায়াতের এত ভোট কোত্থেকে এল, হিসাব মেলে না। গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। বিভিন্ন দল যখন আমরা একসঙ্গে বসি, বলা হয় খেয়াল রাখতে হবে আওয়ামী লীগককে ঠেকাতে হবে। তারা আবার এলে কচুকাটা কাটবে। কিন্তু তলেতলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়ে নিয়েছে শিবির। বিএনপির বিরুদ্ধে দেশে ও দেশের বাইরে ষড়যন্ত্র চলছে।’

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জানমালের নিরাপত্তায় বিএনপি নিরাপদ দল হিসেবে উল্লেখ করেন মির্জা আব্বাস। তিনি বলেন, ‘৫ আগস্টের পরে বিএনপির লোকজন অত্যাচার করতেছে ইত্যাদি, ইত্যাদি। তা কিন্তু সঠিক নয়। বিএনপির সঙ্গে আওয়ামী লীগের লোকজন মিশে যেমন করছে, তেমনি আওয়ামী লীগ ও জামায়াত মিশে অপকর্ম করছে। সব দোষ বিএনপির ওপর আসছে। আর বিএনপির ছেলেরা তারা কিছু বুঝে না। তারা এই লোভ সামাল দিতে পারে নাই হয়তো। আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার বলেছেন, বিএনপিতে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসীর জায়গা নেই। এখনই যদি নিজেকে সংশোধন করে না নেন ব্যবস্থা নেওয়া হবে।’

ডাকসুর নবনির্বাচিত কমিটিকে উদ্দেশ্যে করে মির্জা আব্বাস বলেন, ‘ডাকসু নির্বাচনে যা হোক, যেভাবেই হোক। আমি স্বাগত জানিয়ে বলতে চাই এই কমিটি যেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা করে। তাদের জ্যেষ্ঠ নেতারা যারা দেশটাকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে, তাদের যেন ফিরিয়ে আনতে পারে।’

চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম, চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান, নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান, আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান প্রমুখ। উল্লেখ্য, গতকাল ডাকসুর নির্বাচনে ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি তিনটি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। ভিপি, জিএস ও এজিএস পদেও জয়লাভ করে শিবির।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us