শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি

Reporter Name
  • শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : মুসলমানদের পার্থিব শান্তি, সমৃদ্ধি ও পারলৌকিক মুক্তির পরিপূর্ণ জীবন বিধান হল ইসলাম। তাই মুসলমানদের অন্য কোনো মতবাদ বা আদর্শ অনুসরণের প্রয়োজন হয় না। ইসলামের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫শ’ বছর পূর্বে অমানবিক ও অশান্ত সমাজে শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে ইসলাম ক্বায়িম করেন। ঢাকাস্থ ব্রুনাই দারুস সালাম-এর হাই কমিশনার হারিস বিন উসমান গতকাল শনিবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, ইসলামের বিধি বিধান ও অনুশাসন মানার ক্ষেত্রে মুসলমানদের অভ্যন্তরীণ মাযহাব, ত্বরীক্বাহ্, আক্বীদাহ্, আমলে ভিন্নতা থাকা অস্বাভাবিক নয়, তবে অমুসলিম ও ইসলামবিদ্বেষীদের মোকাবেলায় জাতিগত ঐক্য খুবই জরুরী। যেহেতু মুসলমানদের অনৈক্যের সুযোগে ইহুদী, নাসারা ও পৌত্তলিকরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ্’র একত্ববাদ ও নুবূওয়াত-রিসালাতে বিশ্বাসী মুসলমানদের সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে বিপর্যস্ত ও বিপন্ন করা হচ্ছে। তাই মুসলিম উম্মাহ্র অস্তিত্ব রক্ষায় মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐকমত্যের ভিত্তিতে মোকাবিলা সময়ের অপরিহার্য দাবি।
জিলানী কমপ্লেক্স বাংলাদেশ কর্তৃক আয়োজিত কনফারেন্স উদ্বোধন করেন কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা এ এন এম দেলাওয়ার হোসাইন আলক্বাদেরী।

প্রথম অধিবেশনে সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক কে এম আসাদুজ্জামানের সভাপতিত্বে এতে ‘হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইস্ দ্যা বেস্ট পীস ম্যাকার ইন্ দ্যা ওয়ার্ল্ড’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার। প্রধান আলোচক ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন। আলোচক ছিলেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ট্রেজারার, ডেপুটি অ্যাটর্নী জেনারেল অ্যাডভোকেট রেজাউল করিম রেজা ও বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী এম আবুল খায়ের।
বাংলাদেশ কেন্দ্রীয় ঈদ-ই মীলাদুন্নবী (দ.) কমিটির সহযোগিতায় দ্বিতীয় অধিবেশনে স্ব স্ব পেশায় দায়িত্বশীলতা ও সফলতায় দেশের ১০ গুণী ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিএনও লুব্রিকেন্টস-এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউসুফ।

সংবর্ধিত গুণীদের মধ্যে প্রশাসনে পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মুহাম্মদ আমিন উল ইসলাম, শিক্ষায় নর্থসাউথ ইউনির্ভিসিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী, আইনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, সাংবাদিকতায় দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, ব্যাংকিং-এ সাউথইস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান মুহাম্মদ আবুল কাসেম, শিল্প ও শিক্ষায় চট্টগ্রাম টিকে গ্রুপের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আবুল কালাম, চিকিৎসায় চট্টগ্রাম পার্কভিউ হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ডা. এ টি এম রেজাউল করিম, চা শিল্প ও সমাজসেবায় রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান, ঠান্ডাছড়ি চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক কাজী এম এন আলম, ইসলামী সংস্কৃতি ও মানবাধিকার গবেষণায় মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার, বীমায় প্রগতি ইন্সুইরেন্সের উপদেষ্টা মুহাম্মদ রেজাউল করিমকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। উভয় অধিবেশন সঞ্চালন করেন জিলানী যুব ফোরামের সভাপতি মইনুল কাদের রেজা ও মহাসচিব মহিউদ্দীন ইবনুল হোসাইন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us