শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ভোট দিয়ে গর্ব বোধ করেন শতবর্ষী লেবাচন্দ্র ঋষি

Reporter Name
  • রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক :

‘এই দ্যাশ আমার, তাই ভোট দিতে আইছি। গতবারও ভোট দিছি। আমার দাম আছে না?’ নিজের ভোটাধিকার নিয়ে কাঁপা কাঁপা গলায় এ কথাগুলো বলছিলেন

শতবর্ষী বৃদ্ধ লেবাচন্দ্র ঋষি। তার প্রকৃত বয়স ১০৫ বছর বয়স।

আজ ঢাকা ঢাকা-৪ আসনে জুরাইন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে আসলে আজকের পত্রিকার প্রতিনিধির সঙ্গে কথা হয় তার।
বেলা ১১টা ১৫ মিনিটে নিজের ভোট দিয়ে বের হন লেবাচন্দ্র।

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দেশ আমার। ভোট দেওয়া আমার অধিকার। ভোট দিতে ভালো লাগে। আমি এই দেশের না?’ এরপরই ভোট দেওয়া নিয়ে গর্বের স্বরে বললেন, ‘পাকিস্তান আমল থেকে ভোট দেই। দেশে ভোট হলেও প্রতিবার দেই। যত দিন বাঁচব ভোট দিয়ে যাব।’

লেবাচন্দ্রকে সঙ্গে করে নিয়ে কেন্দ্রে নিয়ে এসেছেন তার ভাতিজা মিথুন দাস। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘জ্যাঠা নিজে থেকে ভোট দেওয়ার কথা বলে। সে জন্য নিয়ে আসছি। এর আগেও উনি সব নির্বাচনেই ভোট দিয়েছেন।’

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনে প্রার্থীরা হলেন—স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনির হোসেন (ঈগল), মো. আওলাদ হোসেন (ট্রাক), আওয়ামী লীগের সানজিদা খানম (নৌকা), বাংলাদেশ কল্যাণ পার্টির মো. ইয়াসিন হোসেন (হাতঘড়ি), তৃণমূল বিএনপির রফিকুল ইসলাম (সোনালী আঁশ), বাংলাদেশ কংগ্রেসের মো. সোহেল (ডাব), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের সালেহ আহমেদ সোহেল (ছড়ি), জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা (লাঙ্গল), ইসলামী ঐক্য জোটের শাহ আলম (মিনার) প্রতীক পেয়েছেন।

সম্পাদনা: রুমি 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us