শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

সেই চৌধুরী সাহেবের কাছেই হারলেন নায়িকা মাহিয়া মাহি

Reporter Name
  • রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক :

সেই চৌধুরী সাহেবের কাছেই বড় ব্যবধানে পরাজিত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা মাহিয়া মাহি। ওই আসনের বর্তমান এমপি নৌকা প্রতীকের প্রার্থী ওমর ফারুক চৌধুরী বিজয়ী হয়েছেন। ভোটের প্রচারে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি তাঁকে ‘চৌধুরী সাহেব’ বলে সম্বোধন করতেন।

দুই উপজেলায় মাহিয়া মাহি ট্রাক প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৯ ভোট। আর টানা তিনবারের এমপি ওমর ফারুক চৌধুরী পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট।

রোববার রাত ১০টার পরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ভোটের এই ফলাফল জানানো হয়।

ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী কাঁচি প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৪১৯ ভোট। তৃণমূল বিএনপির প্রার্থী জামাল খান দুদু সোনালী আঁশ প্রতীকে ২৭৩ ভোট, বিএনএমের প্রার্থী মো. শামসুজ্জোহা নোঙ্গর প্রতীকে ১ হাজার ৯১১ ভোট, জাতীয় পার্টির প্রার্থী মো. শামসুদ্দিন লাঙ্গল প্রতীকে ৯৩৮ ভোট, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সহধর্মিণী আয়েশা আক্তার জাহান ডালিয়া বেলুন প্রতীকে ২ হাজার ৭১৮ ভোট, এনপিপির প্রার্থী নুরুন্নেসা আম প্রতীকে ২৯৬ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বশির আহমেদ ছড়ি প্রতীকে ৩৩৫ ও বিএনএফের প্রার্থী মো. আল সাআদ টেলিভিশন প্রতীকে ৬০৩ ভোট পেয়েছেন।

এ ছাড়া প্রতীক বরাদ্দের পর নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে গোলাম রব্বানীকে সমর্থন দেওয়া আওয়ামী লীগ নেতা মো. আখতারুজ্জামানের ঈগল প্রতীকে পড়েছে ২০২ ভোট। রাজশাহী-১ আসনে মোট ভোটকেন্দ্র ১৫৮টি। ২ লাখ ১৯ হাজার ৭৯৩ জন ভোটার ভোট দেন।

সম্পাদনা: রুমি 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us