শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

কড়া নিরাপত্তায় নির্বাচন কমিশন ভবন

Reporter Name
  • রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক :

সকাল ৮টা বাজতেই সারা দেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্রে রাজনৈতিক দল ও প্রার্থীদের কর্মী-সমর্থকদের আনাগোনা বাড়লেও ভোটার উপস্থিতি তেমন দেখা যায়নি।
সেই সঙ্গে সুষ্ঠু, সুন্দর ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য সর্বশক্তি নিয়ে প্রস্তুত আছে নির্বাচন কমিশন। ভোটের দিন সকালে নির্বাচন কমিশন ঘিরে রাখা হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থায়।

রোববার সকাল ৮টায় নির্বাচন কমিশন ভবনে গিয়ে দেখা যায়, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার চাদরে বেষ্টিত আছে এই এলাকা। আগারগাঁও মূল সড়ক থেকে নির্বাচন কমিশন ভবনের দিকে ঢুকতে পর্যটন ভবনের সামনের রাস্তায় চোখে পড়ে কড়া পুলিশি তল্লাশি চৌকি। মূল সড়ক থেকে নির্বাচন ভবনের দিকে প্রতিটি প্রবেশপথে সবাইকে ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে। কমিশনের ভেতরে যেতে সব পথ আজ পায়ে হেঁটে চলাচলের জন্য উন্মুক্ত রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো ধরনের যানবাহন এই পথে ঢুকতে দেওয়া হচ্ছে না।

নির্বাচন ভবনসংশ্লিষ্ট ইসলামি ফাউন্ডেশনের সামনে একটি জলকামান, প্রিজন ভ্যান ও একটি রায়ট কার প্রস্তুত রাখা হয়েছে। তারপর নির্বাচন ভবনের মূল ফটকের সামনে থেকে পুরো অংশজুড়ে বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশ পুলিশের সদস্যরা ঘিরে রেখেছেন। এ ছাড়া স্থাপন করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অস্থায়ী ক্যাম্প।

আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, যে কোনো ধরনের নাশকতামূলক পরিস্থিতি এড়াতে প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ জন্য প্রতিটি বাহিনীর দায়িত্বপ্রাপ্ত সদস্যরা সজাগ ও কড়া দৃষ্টি রাখছেন।

তবে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি।

সম্পাদনা: রুমি 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us