শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

মেয়ের বিয়েতে কাঁদলেন আমির খান

Reporter Name
  • বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :

এলাহি আয়োজনে মেয়ে ইরাকে বিয়ে দিয়েছেন বলিউড অভিনেতা আমির খান। গত ৩ জানুয়ারি নূপুর শিখরের সঙ্গে আইনি বিয়ের পর সপরিবার উদয়পুর উড়ে যান আনুষ্ঠানিক বিয়ের জন্য। তিন দিন ধরে সেখানে চলেছে বিয়ের নানা অনুষ্ঠান। আনন্দ উৎসবের শেষ দিনের সন্ধ্যায় মেয়ের জামাইকে আংটি বদল করতে দেখে নিজেকে আর ধরে রাখতে পারেননি আমির। চোখের জল মুছতে রুমাল বার করেন অভিনেতা। তখন পাশে থেকে সামাল দিয়েছেন সাবেক স্ত্রী রিনা দত্ত।

রাজস্থানের উদয়পুরের এক বিলাসবহুল হোটেলে ৮ থেকে ১০ জানুয়ারি ইরা ও নূপুরের বিয়ের অনুষ্ঠান। গায়েহলুদ, মেহেন্দি, সংগীত—বাদ ছিল না কিছুই।

এদিন ইরার পরনে ছিল সাদা গাউন এবং নূপুর শিখরে পরেছিলেন স্যুট। অন্যান্য বলিউড বিয়ের মতো নিজের বিয়েতে মোবাইল ফোন বা ছবি তোলা নিয়ে তেমন কড়াকড়ি রাখেননি ইরা। তাই আমিরকন্যার বিয়ের অনেক ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইরার বিয়ের আয়োজনে গুজরাটি ঘরানার নানা বাহারি পদ পরিবেশন করা হয়। খাবারের মেনুতে ছিল কড়ি-চাল, ডাল-বাটি-চুরমা, ডাল-ধোকলাসহ আরও অনেক সুস্বাদু পদ।

আগামী ১৩ জানুয়ারি মুম্বাইয়ের বিকেসি জিও সেন্টারে আরও বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অতিথি তালিকায় রয়েছেন শাহরুখ খান, সালমান খান, অজয় দেবগন, বচ্চন পরিবার, করণ জোহর, অক্ষয় কুমার, কারিনা কাপুর খান, রাজকুমার হিরানি, আশুতোষ গোয়ারিকার-সহ আরও অনেক তারকা। বলিউড ছাড়াও রাজনৈতিক একাধিক ব্যক্তিত্বও উপস্থিত থাকবেন বলে শোনা যাচ্ছে।

উল্লেখ্য, করোনা মহামারির লকডাউনের সময় থেকেই কাছাকাছি আসেন ইরা-নূপুর। এমনকি আমির কন্যাকে অবসাদের সঙ্গে লড়াই করতেও সাহায্য করেছিলেন নূপুর। এক সাক্ষাৎকারে ইরা আগেই জানিয়েছিলেন, ‘আমরা জানি যে আমরা ৩ জানুয়ারি বিয়ে করতে চাই, কিন্তু কোন বছর…আমরা সে বিষয়ে সিদ্ধান্ত নিইনি (হাসি!)। ৩ জানুয়ারি আমাদের জন্য খুব স্পেশাল, কারণ সেই তারিখেই আমরা প্রথম চুমু খেয়েছিলাম।’

সম্পাদনা: রুমি 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us