শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

বিদ্যার মুখে বাংলা সংলাপ

Reporter Name
  • বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :

মুম্বাইয়ে জন্ম হলেও বিদ্যা বালানের ক্যারিয়ার শুরু হয়েছিল বাংলা ভাষায়। শুরুর দিকে পরপর বেশ কয়েকটি সিনেমা থেকে বাদ পড়েছিলেন বিদ্যা। মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এই কঠিন সময়ে গৌতম হালদার তাঁকে নিয়ে নির্মাণ করেন বাংলা সিনেমা ‘ভালো থেকো’ (২০০৩)। এটিই বিদ্যার প্রথম মুক্তি পাওয়া সিনেমা। ফলে বাংলার প্রতি অন্য রকম টান আছে তাঁর, এ কথা সব সময়ই বলেন অভিনেত্রী। অনেক বছর পর বিদ্যার মুখে আবার শোনা যাবে বাংলা সংলাপ। তবে কোনো বাংলা সিনেমায় নয়, হিন্দি সিনেমায়।

দীর্ঘ ১৭ বছর পর আলোচিত সিনেমা ‘ভুল ভুলাইয়া’য় ফিরছেন বিদ্যা বালান। তৈরি হতে চলেছে এ সিরিজের তৃতীয় সিনেমা। পরিচালক আনিস বাজমি মার্চ মাসে তৃতীয় পর্বের শুটিং শুরু করবেন বলে খবর প্রকাশ করেছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। জানানো হয়েছে, ভুল ভুলাইয়া থ্রিতে অভিনয় করবেন বিদ্যা বালান। এতে বিদ্যাকে বাংলা সংলাপ বলতে শোনা যাবে। কলকাতা ও পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় হবে সিনেমার বেশির ভাগ অংশের শুটিং।

ভুল ভুলাইয়া থ্রির মাধ্যমে দীর্ঘ বছর পর পুরোদস্তুর বাণিজ্যিক সিনেমায় অভিনয় করবেন বিদ্যা। মাঝে ‘শেরনি’, ‘শকুন্তলা দেবী’র মতো নারীকেন্দ্রিক গল্পেই মূলত দেখা গেছে তাঁকে। আমাজন প্রাইমের ‘জলসা’ ওয়েব ফিল্মে শেফালি শাহের সঙ্গে বিদ্যার অভিনয় নজর কেড়েছিল। এবার ভুল ভুলাইয়ার অন্যতম মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। তবে মঞ্জুলিকা চরিত্রেই বিদ্যা ফিরছেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

ভৌতিক গল্পের সিনেমা ‘ভুল ভুলাইয়া’র প্রথম পর্ব মুক্তি পেয়েছিল ২০০৭ সালে। ছিলেন অক্ষয় ও বিদ্যা বালান। ২০২২ সালে মুক্তি পায় ভুল ভুলাইয়া টু। এতে পাল্টে যায় পরিচালক ও অভিনয়শিল্পী। অক্ষয়ের বদলে আসেন কার্তিক আরিয়ান, বিদ্যার বদলে টাবু আর নির্মাতা প্রিয়দর্শনের স্থলাভিষিক্ত হন আনিস বাজমি। নির্মাতা ও অভিনয়শিল্পী বদলে গেলেও বক্স অফিসে ভালোই সাড়া ফেলেছিল সিনেমাটি। ভুল ভুলাইয়া থ্রিতে বিদ্যা যদিও ফিরছেন, তবে রুহ বাবা চরিত্রে কার্তিকই থাকবেন বলে জানা গেছে।

২০১০ সালে নির্মিত আনিসের সিনেমা ‘থ্যাঙ্ক ইউ’-এ অতিথিশিল্পী হিসেবে কাজ করেছিলেন বিদ্যা। এবার সম্পূর্ণ একটি সিনেমায় একত্র হচ্ছেন এ নির্মাতা ও অভিনেত্রী। ভুল ভুলাইয়া থ্রির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়ে গেছে। এ বছরের দীপাবলিতে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সম্পাদনা: রুমি 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us