শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব পুলিশের, ভোট দিতে আসুন: আইজিপি

Reporter Name
  • শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১২৪ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক :

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দেশের ভোটারদের উদ্দেশে বলেছেন, ‘ভোটকেন্দ্রের নিরাপত্তা ও পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব পুলিশের। আপনার সবাই ভোট দিতে আসুন।’

শনিবার (০৬ জানুয়ারি)  রাতে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে নির্বাচনের নিরাপত্তা নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইজিপি।

আইজিপি বলেন, দুষ্কৃতকারী এত শক্তিশালী হয়নি যে তারা সারা দেশে বিশৃঙ্খলা করবে, তাদের জন্য নিরাপত্তার ঘাটতি তৈরি হবে।

ভোটকেন্দ্রে নিরাপত্তার বিষয়ে আইজিপি বলেন, ‘সারা দেশে ভোটকেন্দ্র সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। পুলিশের সঙ্গে সশস্ত্র বাহিনী, বিজিবি, আনসার প্রশাসন মোতায়েন রয়েছে। আমাদের বাহিনীদের প্রশিক্ষণ দিয়ে অন্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে। কেন্দ্রের পরিবেশ ভোটারদের অনুকূলে থাকবে। এরপরও যদি নির্বাচনে কেউ নাশকতার চেষ্টা করে, তার যথাযথ ব্যবস্থা নিশ্চিত করা হবে।’

একই বিষয় শনিবার রাজধানীর মিরপুর কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন করতে গিয়ে কথা বলেছেন র‍্যাবের মহাপরিচালক ম. খুরশীদ হোসেন। তিনি বলেছেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সমন্বয় করে র‍্যাব পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে। সবাই যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য র‍্যাব প্রস্তুত রয়েছে। ইতিমধ্যে সারা দেশে র‍্যাবের সব ইউনিট স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল শুরু করেছে, সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে। গুজব প্রতিরোধে সাইবার জগতে নজর রাখছে র‍্যাব। এ ছাড়া র‍্যাবের সুইপিং দল, ডগ স্কোয়াড, বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ ইউনিট কাজ করছে। বিশেষ প্রয়োজনে ব্যবহারের জন্য র‍্যাবের হেলিকপ্টার প্রস্তুত রয়েছে। টিমওয়ার্কের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে প্রস্তুত রয়েছে।

র‍্যাবের মহাপরিচালক বলেন, র‍্যাব বিশেষ ধরনের নতুন ডিভাইস চালু করেছে। নির্বাচনের দিন এক এলাকার মানুষ অন্য এলাকায় গেলে ওই যন্ত্র তাঁকে শনাক্ত করবে।

২০১৪ ও ১৮ সালের তুলনায় এবার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো বলে উল্লেখ করেন র‍্যাবের মহাপরিচালক। তিনি গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

সম্পাদনা: রুমি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us