শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

নাশকতার গোয়েন্দা তথ্য ছিল, স্থান নিশ্চিত ছিল না: ট্রেনে আগুন প্রসঙ্গে র‍্যাবের ডিজি

Reporter Name
  • শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক :

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন প্রসঙ্গে র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, তাঁদের কাছে এ ধরনের নাশকতার গোয়েন্দা তথ্য আগেই ছিল। তবে কোথায় ঘটানো হবে সে সম্পর্ক সুনির্দিষ্ট তথ্য তাঁদের কাছে ছিল না।

ভোটকেন্দ্রে র‍্যাবের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে মিরপুর-২ মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন র‍্যাব মহাপরিচালক।

গোপীবাগে ট্রেনে অগ্নিসংযোগের বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে খুরশীদ হোসেন বলেন, ‘আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল, এ ধরনের নাশকতা হতে পারে। কিন্তু কোথায় নাশকতা ঘটানো হবে, তা নিশ্চিত করে জানা কঠিন ছিল।’

গতকাল ট্রেনে বড় ধরনের নাশকতার ঘটনা ঘটেছে। আজ শনিবার থেকে বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। এই পরিস্থিতির মধ্যে ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারবেন কি না, এ প্রশ্নে র‍্যাব মহাপরিচালক আরও বলেন, ‘নাশকতার জন্য বিএনপি-জামায়াত ভোট বর্জন করলেও মানুষ নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারবেন। সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। গতকাল রাতে ট্রেনে কারা আগুন লাগিয়েছে, সে বিষয়ে এখনই মন্তব্য করা যাবে না। এ বিষয়ে তদন্ত ও অনুসন্ধান চলছে।’

তিনি জানান, গতকাল শুক্রবার তিনজনকে আটক করেছে র‍্যাব। তাঁদের কাছে পেট্রলবোমা পাওয়া গেছে ২৮টি, ককটেল পাওয়া গেছে ৩০টি। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।

গত শুক্রবার রাত ৯টার দিকে গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে দুই নারী, এক শিশুসহ অন্তত চারজনের মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে যাওয়া মরদেহ চেনার উপায় নেই। তাই ডিএনএ পরীক্ষার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ রেলওয়ে ও ফায়ার সার্ভিস জানিয়েছে, যশোরের বেনাপোল থেকে ট্রেনটি ঢাকায় আসছিল। সায়েদাবাদ এলাকা অতিক্রম করার সময় ওই ট্রেনে আগুন দেওয়া হয়। ট্রেনটি কমলাপুর স্টেশনে পৌঁছার কিছুক্ষণ আগে গোপীবাগ এলাকায় থামানো হয়। আগুনে ট্রেনটির তিনটি কোচ পুড়ে গেছে।

ট্রেনে আগুন লেগে দগ্ধ আট রোগী শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাঁদের প্রত্যেকের শ্বাসনালি পুড়ে গেছে। তাই কেউ এখনো ঝুঁকিমুক্ত নন বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

সম্পাদনা: রুমি 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us