শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

বিমান বিধ্বস্ত হয়ে ২ কন্যাসহ ‘ইন্ডিয়ানা জোন্স’ তারকা অলিভার নিহত

Reporter Name
  • শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :

ক্যারিবিয়ান দ্বীপ বেকিয়ার কাছে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন জার্মান বংশোদ্ভূত হলিউড অভিনেতা ক্রিশ্চিয়ান অলিভার ও তার দুই মেয়ে ১০ বছর বয়সী মাদিতা ও ১২ বছর বয়সী আন্নিক। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ছোট প্রাইভেট উড়োজাহাজটি ক্যারিবিয়ান সাগরে বিধ্বস্ত হয়। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বিবিসি।
৫১ বছর বয়সী ক্রিশ্চিয়ান অলিভার ‘স্পিড রেসার’ ও ‘ভালকিরি’র মতো সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পান। ইন্ডিয়ানা জোন্সের সর্বশেষ সিনেমা ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেসটিনি’তে তিনি অভিনয় করেছেন।

দ্য রয়্যাল সেন্ট ভিনসেট ও দ্য গ্রেনাডাইন পুলিশ এক বিবৃতিতে জানায়, ‘দ্য গুড জার্মান’ ও ‘স্পিড রেসার’ সিনেমার অভিনেতা অলিভার ইঞ্জিনের এক প্রাইভেট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মারা গেছেন। বিমানটি আকাশে ওঠার অল্প সময়ের মধ্যেই সমস্যার সম্মুখীন হয় এবং বেকিয়াসংলগ্ন ক্যারিবিয়ান জলসীমায় পড়ে যায়। দুর্ঘটনার পর জেলে, ডুবুরি ও কোস্ট গার্ড বাহিনীর তৎপরতায় চারটি মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে রয়েছেন অলিভার, তাঁর মেয়ে মাদিতা ও আন্নিক এবং পাইলট রবার্ট স্যাক্স।

এখনো দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে বিমানটি আকাশে ওঠার পরই পাইলট স্যাক্স ত্রুটির কথা রেডিও বার্তায় জানিয়েছিলেন। এর পরই যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ক্রিশ্চিয়ান অলিভারের সহ-অভিনেতা বাই লিং গভীর শোক প্রকাশ করে অলিভারকে একজন সাহসী অভিনেতা এবং একজন সুন্দর ব্যক্তি বলে অভিহিত করেছেন।

ক্রিশ্চিয়ান অলিভার অভিনীত শেষ সিনেমা ‘ফরেভার হোল্ড ইয়োর পিস’ মরণোত্তর মুক্তি পেতে যাচ্ছে। পরিচালক নিক লিয়ন আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে, তাদের চিত্রগ্রহণের শেষ দিনের একটি ছবি শেয়ার করে বছরের পর বছর ধরে সহযোগিতা এবং বন্ধুত্বের কথা স্মরণ করেছেন। অলিভার ৬০টির বেশি সিনেমা ও টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেছেন।

সম্পাদনা: রুমি 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us