শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

কলকাতার পরিচালকের সিনেমায় কাজল

Reporter Name
  • শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১১৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

বলিউড তারকা কাজলের কলকাতার সঙ্গে রয়েছে নাড়ির টান। তিনি বাঙালি পরিচালক সমু মুখোপাধ্যায়ের ও তনুজার কন্যা। যদিও কাজলের বেড়ে ওঠা মুম্বাই শহরে। মরাঠি পরিবারে বিয়ে করেছেন।

কিন্তু কলকাতায় কাজলের একটা নিবিড় যোগাযোগ রয়েছে। সবশেষ ‘সালাম ভেঙ্কি’ সিনেমার প্রচারে কলকাতায় এসেছিলেন এ নায়িকা। এ ছাড়াও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অতিথি হয়ে এসেছেন তিনি। কিন্তু নতুন বছরেই আবার কলকাতায় আসবেন কাজল। কোনো ঝটিকা সফর নয়, বরং একটা লম্বা সময় কলকাতায় থাকবেন তিনি।

বাঙালি হলেও এখন পর্যন্ত কলকাতার পরিচালকের সঙ্গে কাজ করা হয়নি। তবে বাঙালি পরিচালক প্রদীপ সরকারের ‘হেলিকপ্টার ইলা’ সিনেমায় প্রধান চরিত্রে দেখা গিয়েছিল কাজলকে। এবার কলকাতায় কোনো বাঙালি পরিচালকের সঙ্গে জুটি বাঁধছেন কি না, সেই নিয়ে ধোঁয়াসা রয়েছে।

তবে শোনা যাচ্ছে, ‘মা’নামের একটি সিনেমায় তিনি কাজ করতে যাচ্ছেন। এটি প্রেযোজনা করছেন তার স্বামী অজয় দেবগন। জানুয়ারির শেষের দিকে কলকাতা শহরে আসবেন কাজল। যদিও তার আগে নভেম্বরে রেকি করতে আসবে অভিনেত্রীর টিম।

অজয় দেবগনের প্রযোজনায় ‘ময়দান’ সিনেমার শুটিং হয়েছে কলকাতায়। কলকাতার বেশ কিছু কলাকুশলী কাজ করেছিলেন এই সিনেমায়। শুটিং গত বছর শেষ হলেও সিনেমা মুক্তির দিন এখনো জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us