শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

গ্র্যামিতে মনোনয়ন পেল নরেন্দ্র মোদীর গান

Reporter Name
  • শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১১৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

বিশ্ব সংগীতের সবচেয়ে বড় আসর গ্র্যামি আসরে জায়গা পেয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তুলে ধরা একটি গান। ‘অ্যাবানডেন্স অব মিলেটস’ শীর্ষক গানটি ‘বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স’ বিভাগে মনোনীত হয়েছে। এই গানের মিউজিক ভিডিওতে মোদীর বক্তব্য তুলে ধরা হয়েছে।

২০২৩ সালকে ‘আন্তর্জাতিক মিলেট বর্ষ’ হিসেবে ঘোষণা দিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। প্রতিটি রাজ্যেই মিলেট চাষে গুরুত্ব দিয়েছে ভারত সরকারও। সেই লক্ষ্যে গ্র্যামি পুরস্কারজয়ী ফাল্গুনী শাহর সঙ্গে হাত মেলান মোদী। অংশ নেন গানটির ভিডিওতে।

গত জুন মাসে মুক্তি পাওয়া গানটির মূল ভাষা ইংরেজি হলেও, হিন্দি শব্দের ব্যবহারও করা হয়েছে এতে। গত বছর ‘আ কালারফুল ওয়ার্ল্ড’ এর জন্য গ্র্যামি পুরস্কার জিতেছিলেন ফাল্গুনী। এরপরই গ্র্যামি হাতে মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি, সেই সময়ই মিলেট নিয়ে গান তৈরির ভাবনা মাথায় আসে তাঁর।

বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স ক্যাটাগরিতে ফাল্গুনী, গৌরব ও মোদী ছাড়াও মনোনয়ন পেয়েছেন, আরুজ আফতাব, বিজয় আইয়ার, শাহজাদ ইসমাইলির শ্যাডো ফোর্স, ব্রুনা বয়ের অ্যালোন, ডাভিডো-র ফিল-সহ আরও অজস্র নামীদামি শিল্পীর গান।

মিলেটকে একসময় গরিবের খাবার হিসেবে গণ্য করা হতো। জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি কয়েকটি ক্ষুদ্র দানাশস্যকে একত্রে মিলেট বলা হয়। পৃথিবীর মধ্যে ভারতেই সবচেয়ে বেশি উৎপন্ন হয় হয় এ দানাশস্য।

সাধারণত দক্ষিণ ও পশ্চিম ভারতের গরিব অধিবাসীরা খাদ্যশস্য হিসেবেই এ ফসলগুলো বেশি ব্যবহার করে। পাশাপাশি ত্রিপুরাসহ উত্তর-পূর্ব ভারতের পাহাড়ি রাজ্যগুলোতেও প্রাচীনকাল থেকে মিলেট চাষ হয়ে আসছে। এগুলো থেকে রুটি, ছাতু প্রভৃতি তৈরি করা হয়। সেই সঙ্গে পশুখাদ্য হিসেবেও এ দানাশস্যগুলো ব্যবহার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us