শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

Reporter Name
  • বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১১১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

সম্প্রতি শুরু হয়েছে ঢালিউড সুপার স্টার শাকিব খানের নতুন সিনেমার শুটিং। এ সিনেমার নাম ‘দরদ’। ভারতের উত্তর প্রদেশের বেনারস শহরে প্যান ইন্ডিয়ান এ সিনেমার শুটিং চলছে। তবে জানা গেছে, শাকিব কিছুটা অসুস্থ। এ নিয়েও তিনি শুটিং চালিয়ে যাচ্ছেন।

শুধু তা-ই নয়, এ সিনেমায় শাকিবের নায়িকা বলিউড তারকা সোনাল চৌহানসহ ইউনিটের প্রায় ৭০ শতাংশ কলাকুশলী জ্বরে আক্রান্ত। এরপরও পুরোদমে শুটিং করছেন।

বুধবার (৮ নভেম্বর) সকালে ভারতের বেনারস থেকে এমন তথ্যই জানালেন সিনেমাটির নির্মাতা অনন্য মামুন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দরদ’ সিনেমার ইউনিটের ৭০ শতাংশ মানুষ ভাইরাস জ্বরে আক্রান্ত। শাকিব ভাই সোনাল সবাই। আমার নিজের ১০২ ডিগ্রি জ্বর। এরপরও নির্ধারিত সময়ে কাজ শেষ করতে শুটিং চালিয়ে নিতে হচ্ছে।

অনন্য মামুন আরও বলেন, শাকিব ভাই এবং সোনালসহ ইউনিটের সবার এই অবস্থায় মনোবল বেশ দৃঢ়। বিশেষ করে শাকিব ভাই এ অবস্থাতেও শুটিং চালিয়ে যেতে সবাইকে আরও উৎসাহ দিয়েছেন। তার এই কাজের প্রতি ভালোবাসা এবং ইউনিটের সবার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। সবাই ঢালিউড সুপারস্টারসহ আমাদের জন্য দোয়া করবেন যাতে পুরোপুরি সুস্থ হয়ে কাজে পূর্ণ মনোনিবেশ করতে পারি।

এদিকে প্রথমবার বলিউডের নায়িকা সোনাল চৌহানের সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন সোনাল চৌহান। গেল ২৬ অক্টোবর বিকেলে মুম্বাই থেকে বেনারস যান ঢালিউড সুপারস্টার। এরপর দিন থেকেই সিনেমাটির শুটিং শুরু হয়েছে।

এরই মধ্যে শুটিংয়ে অংশ নেওয়া শাকিব খান ও সোনাল চৌহানের লুক সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা চলচ্চিত্রসংশ্লিষ্ট গ্রুপগুলোতে শেয়ার করে শাকিব ভক্তদের পাশাপাশি সিনেপ্রেমীরা নিজেদের ওয়ালে শেয়ার করেও শুভ কামনাও জানিয়েছেন ‘দরদ’র জন্য।

শুটিং শুরুর আগে ২৪ অক্টোবর রাতে মুম্বাইয়ের একটি হোটেলে ‘দরদ’র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে জানানো হয়, ২০২৪ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ‘দরদ’ বাংলাসহ হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম, কর্নাটক এই ছয় ভাষায় ৩০টির বেশি দেশে মুক্তি পাবে বলে জানা গেছে।

‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। এতে শাকিব খান ও সোনাল চৌহান ছাড়াও শহীদুজ্জামান সেলিম, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেবের অভিনয়ের কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us