শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

বাংলাদেশে ব্যাপক গ্রেপ্তারে উদ্বেগ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশা জাতিসংঘের

Reporter Name
  • মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৯৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জাতিসংঘের মহাসচিবের মুখপাত্রের প্রেস ব্রিফিংয়ে আবারও আলোচিত হলো বাংলাদেশ প্রসঙ্গ। মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, জাতিসংঘ বাংলাদেশে ব্যাপকসংখ্যক গ্রেপ্তারের বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। পাশাপাশি আন্তর্জাতিক এই প্রতিষ্ঠান বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে।

গতকাল ( ৬ নভেম্বর ) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে বাংলাদেশ প্রসঙ্গে এ কথা বলেন।

স্টিফেন ডুজারিককে প্রশ্ন করা হয়, ‘একটি অবাধ নির্বাচন আয়োজনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেছিল নির্বাচন কমিশন। কিন্তু প্রধান বিরোধী দল বিএনপি গত ৪ নভেম্বর অনুষ্ঠিত সেই সংলাপে অংশ নেয়নি। বরং বিএনপি … এর পর … নামে অবরোধ কর্মসূচি দিয়েছে। আন্দোলনের নামে … এরই মধ্যে পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজন মারা গেছে।’

এই পর্যায়ে স্টিফেন ডুজারিক বলেন, দুঃখিত, দুঃখিত, আপনার প্রশ্নটি কী ছিল? পরে প্রশ্নকর্তা আবার বলেন, ‘তারা নির্বাচন কমিশনের সংলাপে অংশগ্রহণ করেনি। কিন্তু তারা সুষ্ঠু নির্বাচন দাবি করেছে।

জবাবে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র বলেন, ‘আমি আসলে বলতে পারব না কেন। মানে আমরা কাছে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য নেই। তাই আমি বলতে পারব না কেন একটি দল সংলাপে অংশ নেয়নি। তবে আমি যেটা বলতে পারি, আমরা খুব আশাবাদী যে বাংলাদেশে সহিংসতামুক্ত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আগেও যেমনটা বলেছি, যে বিপুলসংখ্যক মানুষ গ্রেপ্তার হয়েছে, তাদের ব্যাপারে আমরা উদ্বেগ প্রকাশ করছি।’

বিএনপি, মিয়া আরেফী ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র বিএনপি, মিয়া আরেফী ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

এদিকে বাংলাদেশের পরিস্থিতি প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ‘আগামী জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের আগের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং করতে থাকব এবং আমরা যেকোনো সহিংস ঘটনাকে মারাত্মক গুরুত্ব দিয়ে আমলে নিচ্ছি।’ তিনি আরও বলেন, ‘আমরা সরকার, বিরোধী দলগুলো, নাগরিক সমাজ ও অন্যান্য অংশীদারের সঙ্গে বাংলাদেশি জনগণের স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে যাচ্ছি এবং জানিয়ে যাব।’

বেদান্ত প্যাটেল আরও বলেন ‘এটা মনে রাখা জরুরি, যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না। এটি আমরা আগেও বলেছি, আপনার বন্ধুর প্রশ্নের জবাবে আমরা এটি পুনরুল্লেখ করেছি। আমরা কোনো একটি রাজনৈতিক দলের ওপর অন্য রাজনৈতিক দলকে প্রাধান্য দেওয়ার পক্ষপাতী নই। এই মুহূর্তে আমাদের ফোকাস জানুয়ারির নির্বাচন পর্যন্ত বাংলাদেশে নির্বাচনী পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা।’

এ সময় তিনি জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশি জনগণের কল্যাণে সরকার, বিরোধী দল, নাগরিক সমাজ ও অন্য অংশীদাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানাতে উল্লিখিত পক্ষগুলোর সঙ্গে যথাযথভাবে জড়িত হওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us