শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

তুরস্ক ভ্রমণে ভিসা লাগবে না আজারবাইজানিদের

Reporter Name
  • শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৩৮০ বার পড়া হয়েছে

এখন থেকে তুরস্ক ও আজারবাইজান ভ্রমণে ভিসা লাগবে না উভয় দেশের নাগরকিদের। আঙ্কারা ও বাকুর মধ্যে ভিসামুক্ত চুক্তি স্বাক্ষর হওয়ায় এ সুবিধা পাচ্ছে দেশ দুটির নাগরিকরা। শুক্রবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসগ্লু এ কথা জানিয়েছেন।

তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, বৃহস্পতিবার তুরস্ক ও আজারবাইজানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশ দুটির নাগরিকরা ভ্রমণের সময় পরিচয়পত্র সঙ্গে রাখলেই চলবে।

 

বিবৃতিতে বলা হয়, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী এ চুক্তি স্বাক্ষরের পর উভয় দেশের (তুরস্ক ও আজারবাইজান) নাগরিকরা ভ্রমণে তাদের পরিচয়পত্র ব্যবহার করলেই চলবে।

প্রসঙ্গত, ২৭ সেপ্টেম্বরের পর থেকে নতুন করে নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়ার সঙ্গে আজারবাইজানের সংঘর্ষ শুরু হয়।  এর আগ পর্যন্ত প্রায় তিন দশক ধরে নাগোরনো-কারাবাখ অঞ্চলটি নিয়ন্ত্রণ করেছে জাতিগত আর্মেনীয়রা।   ১৯৯০ এর দশকে বিরোধপূর্ণ অঞ্চলটিতে যুদ্ধে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

১০ নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে চুক্তি হয়।  এতে যুদ্ধ ছাড়াই কয়েকটি অঞ্চলের দখল পর আজারবাইজান।  এদিকে আর্মেনিয়ার সঙ্গে চলা যুদ্ধে আজারবাইজানকে সমর্থন দিয়েছে তুরস্ক। ফলে আজারবাইজানের বিজয়কে তুরস্ক নিজের বিজয় বলেই মনে করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us