শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

না খেলার তালিকায় অজিদের আরো একজন, সিরিজ মিস সেরা পেসারের

Reporter Name
  • রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৫৮১ বার পড়া হয়েছে

ভারতের সঙ্গে ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ চলছে অস্ট্রেলিয়ার। কিন্তু দ্বিতীয় ওয়ানডের পর থেকে কোনো ভালো খবর পাচ্ছে না অজিরা। একের পর এক খেলোয়াড় যুক্ত হচ্ছেন ইনজুরি ও না খেলার তালিকায়। যার কারণে সুযোগ থাকার পরেও ওয়ানডেতে ভারতকে হোয়াইট ওয়াশ করতে পারেনি তারা।

প্রথমে চোট পেয়ে ছিটকে যান ডেভিড ওয়ার্নার এবং অ্যাস্টন অ্যাগার। এরপর আনফিট থাকায় দোদুল্যমান অবস্থায় আছেন মার্কাস স্টয়নিস। সবশেষ বাদ পড়ার তালিকায় যুক্ত হলেন মিচেল স্টার্ক। টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচে খেলবেন না তিনি।

আনফিট অবস্থায় আছেন মার্কাস স্টয়নিস। এবার জানা গেলো টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচে খেলবেন না মিচেল স্টার্ক। পরিবারের পাশে থাকার জন্য ছুটি নিলেন দলের সেরা এই পেসার। বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার।

জানা যায়, স্টার্কের পরিবারের এক সদস্য অসুস্থ। যার কারণে শনিবার (৫ ডিসেম্বর) অনুশীলন থেকে সোজা বাড়িতে চলে যান তিনি। তাই দল সেরা পেসারকে নিয়েই বাকি টি-টোয়েন্টি খেলতে হবে অজিদের।

স্টার্কের না খেলা প্রসঙ্গে ল্যাঙ্গার বলেন, পরিবারের থেকে আপন আর কিছু নেই। তাই পরিবারের প্রয়োজনে সে ছুটে গেছে। আবার তার সুবিধা মতোই দলে ফিরতে পারবেন তিনি।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us