শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ব্যর্থতার কারণেই প্যারাগুয়ে কোচের ছাঁটাই

Reporter Name
  • মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ২৭৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: কোপা আমেরিকায় ব্যর্থ ছিল প্যারাগুয়ে। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই হেরেছে। দলটির বিবর্ণ পারফরম্যান্স মেনে নিতে পারেনি প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন। তাই দলটির কোচ দানিয়েল গারনেরোকে ছাঁটাই করেছে তারা। গ্রুপ পর্বে কলম্বিয়ার কাছে ২-১ গোলে পরাজয়ের পর দলটি সবচেয়ে বড় হারটি দেখে ব্রাজিলের বিপক্ষে। ভিনির জোড়ায় ৪-১ গোলে বিধ্বস্ত হয় তারা। কোস্টা রিকার কাছেও হারে ২-১ গোলে। অথচ খুব বেশি দিন হয়নি দলটির দায়িত্ব নিয়েছিলেন ৫৪ বছর বয়সী গারনেরো। সেপ্টেম্বরে দায়িত্ব নিয়ে মাত্র ১০টি ম্যাচ ডাগআউট সামলেছেন। এই সময়ে তার দল ২টি ম্যাচই জিতেছে। ৫ গোল করতে পারলেও হজম করেছে ১৩টি! প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন তার উত্তরসূরির নাম ঘোষণা করেনি। তবে বিশ্বকাপ বাছাইয়ে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাদের সামনে। ১০ দলের বাছাইয়ে ৬ ম্যাচ শেষে এখন তাদের অবস্থান সাত নম্বরে। সামনে অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। ঘরের মাঠে প্রতিপক্ষ ব্রাজিল।

সুত্র:এফএনএস ডটকম

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us