ডেস্ক রিপোর্ট: ভারত-পাকিস্তানের লড়াই মানেই টানটান উত্তেজনা।রোমাঞ্চের পসরা,ধ্রুপদী লড়াই।যুগ যুগ পেরিয়ে গেলেও এই মহারণের আবেগ এতটুকু কমেনি ক্রিকেট প্রেমীদের কাছে। তাই লিজেন্ড চ্যাম্পিয়নশীপে দুই দলের সাবেক তারকাদের খেলা দেখতেও মুখিয়ে ছিলেন সবাই।মাঠে আবার শহীদ আফ্রিদি ও যুবরাজ সিংদের খেলতে দেখে সবাই যেন ফিরে গিয়েছিলেন সোনালী অতীতে। আন্তজাতিক ক্রিকেটে না কখনোই না হলেও সব দলের সাবেক তারকাদের নিয়ে গঠিত এই ফাইনালে ভক্তদের স্বপ্ন সত্যি করে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান।
ইনিংসের দ্বিতীয় ওভারে ব্যক্তিগত ১২ রানে ফিরেন শারজিল।আউট হওয়ার আগে আরেক ওপেনার কামরানের ব্যাট থেকে আসে ১৯ বলে ২৪ রান।পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩৬ বলে ৪১ রান করেব শোয়েব মালিক।শোয়েব মাকসুদের ব্যাট থেকে আসে ২১ রান।মিসবাহ রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে অপরাজিত ছিলেন ১৮ রান করে।শেষে সোহেল তানভীরের ৯ বলে ১৯ রানের ক্যামিওতে ১৫০ রান পার করে পাকিস্তান। ভারতের হয়ে ৪৩ রান দিয়ে ৩ টি উইকেট নিয়েছেন অনুরিত সিং।
জবাব দিতে নেমে রবিন উথাপ্পা ও আম্বাথি রাইডু উড়ন্ত সূচনা এনে দেন ভারতকে। উদ্বোধনী জুটিতে দুজনে মিলে ২.৪ ওভারেই যোগ করেন ৩৪ রান। ১০ রান করে উথাপ্পার পর সুরেশ রায়নাও(৪) দ্রুত ফিরলে কিছুটা চাপে পড়ে ভারত। তবে ঝড়ো গতিতে অর্ধশতক পূরণ করে রাইডু জয়ের পথে রাখেন দলকে। ২৯ বলে হাফসেঞ্চুরি হাঁকান তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল ৫টি চার এবং দুই ছক্কায়।গুরকিরাত সিংয়ে (৩৩ বলে ৩৪ রান) নিয়ে গড়েন ৫০ রানের জুটি।দুজনই দ্রুত ফিরলেও ইউসুফ পাঠান এবং যুবরাজ সিং মিলেই ভারতকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন।শেষদিকে আউট হওয়ার আগে ১৬ বলে ৩০ রান করেন ইউসুফ।
Leave a Reply