শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

রিজভীর শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে

Reporter Name
  • বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৩৮৭ বার পড়া হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

বুধবার (২ ডিসেম্বর) রুহুল কবির রিজভী বলেন, শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

 

এছাড়া তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। একই সঙ্গে চিকিৎসকদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

গত ১৩ অক্টোবর প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা শেষে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়।  সেখানে দুই দফা পরীক্ষা-নিরীক্ষা শেষে গত ২১ নভেম্বর তার হার্টে রিং পড়ানোর মাধ্যমে সফলভাবে এনজিওপ্লাস্টি করানো হয়।  হাসপাতাল থেকে রিলিজ পেয়ে গত ২৪ নভেম্বর বাসায় ফিরেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পূর্ণ বিশ্রামে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

তার হার্ট অ্যাটাকের পর ল্যাব এইড হাসাপাতালে এনজিওগ্রাম করার পর তার হার্টে একটি ব্লক ধরা পড়লে ইনজেকশনের মাধ্যমে সেটির ৪০ থেকে ৪৫ শতাংশ অপসারণ করা হয়। ১১ নভেম্বর বিএসএমএমইউতে তার হার্টের এমপিআই টেস্ট করা হয়। এমপিআই পরীক্ষায় কিছু সমস্যা ধরা পরে। গত ২১ নভেম্বর আবারও তার এনজিওগ্রাম করে হার্টে সমস্যা ধরা পড়ায় ল্যাব এইডের অধ্যাপক ডা. সোহরাবুজ্জামানের নেতৃত্বে তার হার্টে রিং পড়ানো হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us