শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ভারত আ’লীগের‘এনার্জি ড্রিংক’: রিজভী

Reporter Name
  • রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ২৮২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিংক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ভারত আওয়ামী সরকারের অপরাধ ও গণতন্ত্র ধ্বংসের রাজনীতি সমর্থন করে বলেই ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিংক। কারণ ভারত তাদের সাথে থাকলে তারা সবকিছু করেত পারে। রোববার (৭ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের ঢাকা মহানগরের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিএনপির মুখপাত্র বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব বলেছেন ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, আর চীন উন্নয়নের। কারণ তাদের ভারতের সার্টিফকিটে থাকলে তারা সবকছিু করতে পারে। গোটা জাতিকে জিম্মি করে তারা ক্ষমতা ধরে রাখতে পারে।’ তিনি বলেন, ‘শেখ হাসিনার প্রশ্রয় দেয়ার কারণে বেনজীর-আজিজকাণ্ডের মতো আরো অনেক কাণ্ড ঘটেছে। দুর্নীতিকে প্রশ্রয় দেয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় টিকে আছেন।’ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন,‘শেখ হাসিনা শুধু তার আমলই নয়, তারা ৭২-এর পর থেকেই একের পর এক ভুল করেছে। তাদের ভাবনাটা এমন আমরাই সব। আমরা যা বলব সেটাই হবে। মানুষের যে অভিপ্রায় তারা কখনো তার মূল্য দিতে জানে না। শেখ হাসিনা গোটা জাতিকে আজ বিভক্ত করে ফেলেছেন। বর্তমানে এরা গণতন্ত্রকে লাশ বানিয়ে ফেলেছে। তারা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে বিভাজন তৈরি করেছে। লুটপাট যেন আওয়ামী লীগের ইশতেহার, কারো জমি দখন যেন তাদের অধিকার। লুটপাট, কালোটাকা, জমি দখলের মানসিকতার দল হলো আওয়ামী লীগ।’ তিনি বলেন,‘ বিরোধী দলে থাকলে তারা অন্য রকম থাকে আর ক্ষমতায় এলে এরা প্রভু বনে যায়। তারা সমাজে এমন একটা বিভাজন তৈরি করেছে যে এখন আওয়ামী আর বিরোধী দলের মধ্যে কোনো সামাজিক সম্পর্ক পর্যন্ত নেই। আর যেখানে শেখ হাসিনার আত্মীয়দের পরিবারের এমপি আছে সেখানেতো ভয়ংকর অবস্থা। সেখানে বিরোধী দলকে দাঁড়াতেই দেয়া হয় না। আপনারা বাগেরহাট, বরিশালে দেখেছেন কয়দিন আগে বেগম খালেদা জিয়ার মুক্তির সমাবেশ পর্যন্ত করতে দেয়নি।’ তিনি বলেন, ‘ডেপুটি স্পিকারের ছেলে ২০০ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে। তার বাবা ওকালতি করে দিন কাটাতেন। এত টাকা হলো কি করে? আজ শুধু বেনজীর-আজিজ কাণ্ড। এটা সামান্য ঘটনা, আরো বড় বড় কাণ্ড আছে। শেখ হাসিনা প্রশ্রয় দেয়ার কারণেই এসব ঘটছে। তিনিই তাদের মহাদুর্নীতির সুযোগ করে দিয়েছেন।’ সুভাস চন্দ্র বসুর সভাপতিত্বে এ সময় আর বক্তব্য রাকেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিজন কান্তি সরকার প্রমুখ।

সুত্র: দৈনিকবাংলাদেশ অনলাইন ডটকম

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us