শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

আড়াই মাস পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা খুলল

Reporter Name
  • বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ৩৭৪ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক :

দীর্ঘ আড়াই মাস পর রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা খুলল।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি)  বেলা পৌনে ১১টার দিকে তালা খুলে নেতা-কর্মীদের নিয়ে কার্যালয়ে প্রবেশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বিকেল তিনটায় এই কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন।

এর আগে, বুধবার রাতে গণমাধ্যমে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে নয়াপল্টনে প্রাণঘাতী সংঘর্ষের পর থেকে তালাবন্ধ থাকে দলটির কেন্দ্রীয় কার্যালয়। এত দিন পর্যন্ত সেখানে দলের নেতা–কর্মীরা যাননি। কার্যালয়ের সামনে সার্বক্ষণিক পাহারায় থেকেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সম্পাদনা: রুমি 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us