শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

২৩ পৌরসভায় বিএনপির প্রার্থী চূড়ান্ত

Reporter Name
  • সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৩৪৫ বার পড়া হয়েছে

আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে ২৩ প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি।

সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে মহাসচিব স্বাক্ষরিত দলীয় প্রত্যয়নপত্র সংগ্রহ করেছেন দলীয় মনোনয়ন পাওয়া নেতারা।

 

প্রত্যয়নপত্র প্রার্থীদের হাতে তুলে দেন চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার ও দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজউদ্দিন নসু।

প্রথম ধাপে ২৫টি পৌরসভায় আগামী ২৮ ডিসেম্বর ভোটগ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার।
মনোনয়নপত্র যাচাই-বাছাই ৩ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী ১০ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেয়া হবে ১১ ডিসেম্বর। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার।

পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির দলীয় মনোনয়ন পেলেন যারা- পঞ্চগড় জেলার পঞ্চগড় সদরে তৌহিদুল ইসলাম, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে রেজাউল করিম (রাজা), দিনাজপুর জেলার ফুলবাড়ীতে শাহাদাৎ আলী, রংপুর জেলার বদরগঞ্জে ফিরোজ শাহ, কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদরে শফিকুল ইসলাম, রাজশাহী জেলার পুঠিয়ায় আল মামুন, রাজশাহী জেলার কাটাখালীতে সিরাজুল হক, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে মাহমুদুল হাসান, কুষ্টিয়া জেলার খোকসায় রাজু আহম্মেদ, চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদরে সিরাজুল ইসলাম (মনি), খুলনা জেলার চালনায় আবুল খায়ের খান, বরগুনা জেলার বেতাগীতে হুমায়ুন কবির, পটুয়াখালী জেলার কুয়াকাটায় আবদুল আজিজ, বরিশাল জেলার উজিরপুরে শহিদুল ইসলাম খান, বরিশাল জেলার বাকেরগঞ্জে এসএম মনিরুজ্জামান, ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে শাহ আব্দুল্লাহ আল-মামুন, নেত্রকোনা জেলার মদনে মো. এনামুল হক, মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদরে আতাউর রহমান আতা, গাজীপুর জেলার শ্রীপুরে শহিদুল্লাহ্ শহিদ, সুনামগঞ্জ জেলার দিরাইয়ে ইকবাল হোসেন চৌধুরী, মৌলভীবাজার জেলার বড়লেখায় আনোয়ারুল ইসলাম, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে এম এফ আহমেদ অলি ও চট্টগ্রাম জেলার সীতাকুন্ডে আবুল মুনছুর।

এছাড়া পাবনার চাটমোহর ও ঢাকার ধামরাই পৌরসভার মেয়র পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি বলে দলীয় সূত্রে জানা গেছে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us