শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ওমিক্রন মোকাবিলায় ১০০ কোটি টেস্ট কিট বিতরণ করবে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ৪৩২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সরকার কোভিড-১৯ টেস্ট কিট ক্রয় দ্বিগুণ করবে। এ ক্ষেত্রে তারা আরও ৫০ কোটি কিট ক্রয় করবে। এ নিয়ে তাদের কিটের সংখ্যা বেড়ে মোট একশ’ কোটিতে দাঁড়াবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

এ দিকে বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়া ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের লড়াই অব্যাহত থাকায় বাইডেন ‘আপনাদের দেশ প্রেমের অংশ’ হিসেবে ভাল মানের বিভিন্ন মাস্ক পরতে আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এছাড়া হোয়াইট হাউস ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়ায় কভিড-১৯ টেস্ট কিটের সহজলভ্যতার ঘাটতি, স্কুল খোলা রাখার প্রচেষ্টা ও মানুষের কাজ পাওয়া প্রশ্নে চাপের মুখে রয়েছে।

বাইডেন তার দায়িত্ব প্রতিপালনের কথা তুলে ধরে বলেন, যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় দেড় কোটি মানুষের করোনাভাইরাস পরীক্ষা করা হচ্ছে। এক বছর আগে তিনি দায়িত্ব গ্রহণের সময় প্রতিদিন ২০ লাখ মানুষের এ ভাইরাস পরীক্ষা করা হতো। সে তুলনায় বর্তমানে অনেক বেশি লোকের কভিড পরীক্ষা করা হচ্ছে।

তিনি বলেন, ‘বিনা মূল্যে বিতরণের জন্য অতিরিক্ত আরো ৫০ কোটি কভিড টেস্ট কিট ক্রয়ে আজ আমি আমার দলকে নির্দেশ দিয়েছি।’ খুব শিগগিরই সরকারি ওয়েবসাইটের মাধ্যমে এ টেস্টের সুযোগ সহজলভ্য করা হবে।

হোয়াইট হাউসে তার বক্তব্যের শেষ পর্যায়ে বাইডেন ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি একটি বিশেষ আবেদন জানান।’

তিনি বলেন, ‘আপনারা ভুল তথ্য ও গুজব খবর তুলে ধরা বন্ধ করুন।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us