শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ভারতে ৩ দিনে করোনায় আক্রান্ত পৌনে ৮ লাখ 

Reporter Name
  • বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ৬৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ মহামারি করোনা দিনে দিনে ভয়াবহ হয়ে উঠেছে ভারতে। করোনার নতুন ধরন ওমিক্রন হানা দিয়েছে দেশটিতে। গত তিন দিনে নতুনভাবে করোনায় আক্রান্ত হয়েছে ৭ লাখ ৭৮ হাজার। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে এক হাজার ১৩৬ জনের।

বুধবার গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৮২ হাজার আক্রান্ত হয়েছেন। এ সময় মৃত্যু হয়েছে ৪৪১ জনের। মঙ্গলবার একই সময় ২ লাখ ৩৮ হাজার আক্রান্ত হয়েছেন। এ সময়ে মৃত্যু হয়েছে ৩১০ জনের। সোমবার একদিনে ২ লাখ ৫৮ হাজার আক্রান্ত হয়েছেন। এ সময়ে মৃত্যু হয়েছে ৩৮৫ জনের।

বুধবার পজিটিভের হার বেড়েছে ১৯.৬৫ শতাংশ। তবে সোমবারের তুলনায় মঙ্গলবার করোনায় আক্রান্ত ৭ শতাংশ কম এবং পজিটিভের হার ১৯.৬৫ শতাংশ থেকে ১৪.৪৩ শতাংশে নেমে এসেছিল৷

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বুধবার এ খবর দিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে— এ পর্যন্ত ওমিক্রনে আক্রান্তের সংখা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৯৬১ জনে।

পরিসংখ্যান অনুযায়ী, ভারতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৭৯ লাখ ১ হাজার ২৪১ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৭ হাজার ২২৬ জনের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us