শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

করোনায় আক্রান্ত জাস্টিন ট্রুডো 

Reporter Name
  • মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬১৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সোমবার (৩১ জানুয়ারি) এক টুইট বার্তায় তিনি নিজে এ কথা জানান।

ট্রুডো টুইট বার্তায় বলেছেন, ‘আজ সকালেই করোনা পরীক্ষায় আমার সংক্রমণ শনাক্ত হয়েছে। আমি ভাল বোধ করছি এবং আমি জনস্বাস্থ্য নির্দেশিকা অনুসরণ করে এই সপ্তাহে দূর থেকে কাজ চালিয়ে যাব।’

এ ছাড়া টুইটে সবাইকে করোনা প্রতিরোধী ভ্যাকসিন গ্রহণেরও আহ্বান জানান তিনি।

গত সপ্তাহে ট্রুডোর এক সন্তান কোভিড পজেটিভ হবার পর থেকেই আলাদা থাকতে শুরু করেন। কিন্তু সে সময়ে কোভিড টেস্ট করালে, নেগেটিভ রেজাল্ট এসেছিল বলে তিনি কানাডিয়ান প্রেসকে জানান।

এর আগে, ২০২০ সালের মার্চ মাসে মহামারীর শুরুতে তার স্ত্রী সোফির কোভিড পজেটিভ ধরা পড়লে, দুই সপ্তাহের জন্য আলাদা ছিলেন ট্রুডো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us