শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

বিএনপি দায়িত্ব পেলে মানুষের দেশ ছেড়ে পালানোর উপক্রম হবে: তথ্যমন্ত্রী

Reporter Name
  • বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ২৮৭ বার পড়া হয়েছে

তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন, আমাদের রাজনীতির মূলমন্ত্র হচ্ছে জনগণের কল্যাণ। তাই আমাদের কাছে রাজনীতি একটি ব্রত। সেই ব্রত হচ্ছে দেশ, মানুষ ও সমাজের সেবা করা। আওয়ামী লীগের নেতা–কর্মীরা এটি অনুশীলন করে বলেই করোনা মহামারির মধ্যে সারা দেশে আমাদের পক্ষ থেকে কোটি কোটি মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এখনো আমাদের নেতা–কর্মীরা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত জনপ্রতিনিধিরা সমগ্র দেশে মানুষের পাশে দাঁড়িয়েছে ও শীতবস্ত্র বিতরণ করছে।’

বিএনপির কাছে জনগণের সমস্যা কোনো সমস্যা নয় বলে মন্তব্য করেন হাছান মাহমুদ। তিনি বলেন, ‘তাদের কাছে সমস্যা হলো খালেদা জিয়ার স্বাস্থ্য আর তারেক রহমানের শাস্তি। আর তাদের কথা, খালেদা জিয়ার স্বাস্থ্য শুধু বিদেশে নিলেই ভালো হবে। অথচ এর আগেও তিনি দেশের ডাক্তারদের চিকিৎসাতেই ভালো হয়েছেন এবং এবারও তাঁর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। তিনি এখন কেবিনে এসেছেন। আমি এ জন্য ডাক্তারদের ধন্যবাদ জানাই এবং প্রার্থনা করি, তিনি যেন শিগগিরই সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরে যান।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর ধোঁয়া তুলে বিএনপি বিভিন্ন জেলায় সমাবেশ করছে। সেই সমাবেশে নিজেদের মধ্যে মারামারি করছে। আর সেই ভয়ে মানুষ দোকানপাট, ঘরবাড়ির দরজা-জানালা বন্ধ করে রাখছে। আজকে সকালেও চট্টগ্রামে বিএনপির সমাবেশে নেতাদের ঠেলাঠেলিতে মঞ্চটাই ভেঙে পড়ে গেছে।

মন্ত্রী আরও বলেন, যে রাজনৈতিক দল নিজেদের সমাবেশের শৃঙ্খলা রাখতে পারে না, সমাবেশ করতে গিয়ে মারামারি করে, মঞ্চ ভেঙে পড়ে, তাদের আতঙ্কে জনগণ দোকানপাট, ঘরবাড়ি বন্ধ করে দেয়, তারা যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, তাহলে মানুষের দেশ ছেড়ে পালানোর উপক্রম হবে। দেশ আবার জঙ্গিদের অভয়ারণ্য হবে। সুতরাং তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us