শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড়ে ফিজিতে ব্যাপক অবকাঠামোগত ক্ষতি

Reporter Name
  • বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ৪০২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ ফিজিতে তীব্র ঘূর্ণিঝড়ে এনার্জি ফিজি লিমিটেড (ইএফএল)- এর অবকাঠামো ক্ষতিগ্রস্থ হয়েছে এবং বিশেষ করে দেশের প্রধান দ্বীপ ভিটি লেভুর পশ্চিমাংশে ও সেন্ট্রাল ডিভিশনের কিছু অংশে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে।

ইএফএল-এর প্রধান নির্বাহী হাসমুখ প্যাটেল মঙ্গলবার (১১ জানুয়ারি) বলেছেন, গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড়ের ফলে ভারী বর্ষণ ও বন্যায় অবকাঠামোর ক্ষতি সাধিত হয়েছে।

প্যাটেল বলেন, কিছু কিছু পড়ে যাওয়া লাইনে বিদ্যুৎ প্রবাহ বন্ধ রয়েছে। দুর্ঘটনা ও মৃত্যু এড়াতে নাগরিকদেরকে এসব লাইন থেকে দূরে থাকার অনুরোধ জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অফিস থেকে স্কুলগুলি পুনরায় খোলার ছাড়পত্র না দেওয়া পর্যন্ত স্কুলগুলি বন্ধ থাকবে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৫৮টি বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। আবহাওয়ার উন্নতি হলে সেগুলোকে দূষণমুক্ত করতে হবে।

ফিজির দ্বিতীয় বৃহত্তম দ্বীপ ভানুয়া লেভু অঞ্চলের লাবাসার কিছু অংশ প্রবল বর্ষণে প্লাবিত হয়েছে।

জাতীয় আবহাওয়া অফিস উত্তরাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে এবং সেখানে এখনো আরো বন্যার আশঙ্কা রয়েছে।

এদিকে, ভিটি লেভুর পশ্চিমাঞ্চলে ফিজির তৃতীয় বৃহত্তম নাদির নগরীর বেশিরভাগ দোকান মঙ্গলবার বন্ধ ছিল।

নাদির চেম্বার অফ কমার্সের সভাপতি রাম রাজু বলেন, শহরে থাকা কয়েকজন দোকান মালিকরা কাদা ও ধ্বংসস্তুপ পরিষ্কার করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us