শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

‌‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা’

Reporter Name
  • বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ২৭১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধুর আজীবনের স্বপ্ন ছিলো ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত একটি আত্মনির্ভরশীল সমৃদ্ধ বাংলাদেশের। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে সকল প্রতিকূলতা উপেক্ষা করে বঙ্গবন্ধুর নির্দেশিত পথেই এগিয়ে যাচ্ছেন তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আর এ কারণেই আজ বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ রূপান্তরিত হয়েছে উন্নয়নের বাংলাদেশে, পদার্পণ করেছে উন্নয়নশীল দেশে। এই সাফল্য নিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে উপমন্ত্রীর রত্নগর্ভা মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশন ও আওয়ামী লীগের উদ্যোগে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ও ভূমখাড়া ইউনিয়নের দেড় হাজার অসহায়দের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, দেশের সকল দুর্যোগে একমাত্র জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগই সবসময় মানুষের পাশে দাঁড়ায়। করোনা মহামারিতে আওয়ামী লীগই মানুষের পাশে ছিলো। বন্যা খরা দুর্যোগে পাশে ছিলো। শীতের সময় অসহায় শীতার্তদের পাশে ছিলো। আওয়ামী লীগ হচ্ছে মানবতার দল। অন্য কোনো দলকে এভাবে মানুষের পাশে দাঁড়াতে কেউ দেখেনি। আওয়ামী লীগের কাজই হচ্ছে মানুষের জন্য কাজ করা। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এসময় বক্তব্য রাখেন, বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আকবর পাইক, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, আওয়ামী লীগ নেতা ফখরুদ্দিন বাবুল,
ঘড়িষার ইউপি চেয়ারম্যান আব্দুর রব খান, ভূমখাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন প্রমুখ। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us