শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

পানির নিচে দীর্ঘতম হাইওয়ে টানেল খুললো চীন

Reporter Name
  • বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ২৯৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ চীনের দীর্ঘতম পানির নিচের হাইওয়ে টানেলটি এখন যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত। চার বছর নির্মাণের পর এটি খুলে দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, টানেলটির দৈর্ঘ্য ১০ দশমিক ৭৯ কিলোমিটার বা ৬ দশমিক ৬৫ মাইল। এর নাম দেওয়া হয়েছে তাইহু। যা পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের তাইহু লেকের নীচে দিয়ে গেছে। এটি রাজধানী সাংহাই থেকে প্রায় ৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত।

জিয়াংসুর সরকারি কর্মকর্তারা জানান, টানেলটি নির্মাণে ১ হাজার কোটি ইউয়ান (প্রায় দুইশ কোটি মার্কিন ডলার) ব্যয় হয়েছে। যার নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০১৮ সালের জানুয়ারিতে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, দ্বিমুখী টানেলটি নির্মাণে ২০ লাখ ঘনমিটারের বেশি কংক্রিট ব্যবহার করা হয়েছে। যার ৬টি লেন রয়েছে। এটি ১৭ দশমিক ৪৫ মিটার চওড়া। চালকের ক্লান্তি এড়াতে টানেলের সিলিং রঙিন এলইডি লাইট দিয়ে সাজানো।

বিশ্বের দীর্ঘতম চলমান হাইওয়ে টানেলটি নরওয়েতে অবস্থিত। যার দৈর্ঘ্য ১৪ দশমিক ৩ কিলোমিটার। এটি স্ট্যাভাঞ্জার শহর ও স্ট্র্যান্ডের পৌরসভার মধ্যে দিয়ে গেছে। তাছাড়া জাপানেও রয়েছে ৯ দশমিক ৬ কিলোমিটারের একটি টানেল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us