শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

জাতীয় সরকারের প্রস্তাবনা উত্থাপন করলেন রব

Reporter Name
  • সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ২৭৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ 

বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব লক্ষ্য-উদ্দেশ্য ও কর্মসূচিসহ জাতীয় সরকারের প্রস্তাব উত্থাপন করেছেন।

আজ (সোমবার) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই প্রস্তাবনা উত্থাপন করেন।

প্রস্তাবনায় রব বলেন, শাসন প্রক্রিয়া ও সমাজ দেহে যে গভীর ক্ষত এবং নৈরাজ্য সৃষ্টি হয়েছে তা থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে- গণজাগরণ ও গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতীয় নৈতিক শক্তির পুনরুজ্জীবন করে জাতীয় সরকার গঠন করা।

জাতীয় সরকারের লক্ষ্য হচ্ছে— মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক একটি নৈতিক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণ করা। জাতীয় সরকারের গঠন, রূপরেখা ও মেয়াদকাল ঐক্যমতের ভিত্তিতে নির্ধারিত হবে।

জাতীয় সরকারের উদ্দেশ্য হচ্ছে— মুক্তিযুদ্ধের মূল চেতনা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে রাষ্ট্রপরিচালনার নীতি প্রণয়ন করা; সাংবিধানিক ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে  সংবিধানের আওতায় প্রতিস্থাপন করা, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, রাজবন্দিদের মুক্তি প্রদান করা এবং সকল গায়েবি মামলা প্রত্যাহার করা, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে- একটি স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করা এবং নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের আহ্বায়ক আইনজীবী হাসনাত কাইয়ূম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম, বাংলাদেশ গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, জেএসডির কার্যকারী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, জেএসডির কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us