শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

বেহুলার বাসরঘরের মতো কোথায় যে ছিদ্র আছে: রিজভী

Reporter Name
  • বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ২৭৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান অবস্থার জন্য সরকারকে দায়ী করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আপনি (প্রধানমন্ত্রী) মনে করেছেন অনেক নিরাপদে আছেন। চারদিকে আপনার নিরাপত্তাবেষ্টনী, বিএনপি আর কি করবে।  বেহুলার বাসরঘরের মতো কোথায় যে ছিদ্র আছে। খালেদা জিয়ার কিছু হলে প্রধানমন্ত্রী নিরাপদ থাকবেন, এটি মনে করার কোনো কারণ নেই। আপনি যে অনিয়ম, দুর্নীতি আর অনাচার করে মহাস্বর্গ রচনা করেছেন, সে জন্য আপনিও নিরাপদ নয়।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল এ মানববন্ধনের আয়োজন করে।

‘খালেদা জিয়া সরকারপ্রধান থাকাকালে আওয়ামী লীগের ওপর নির্যাতন চালানো হয়েছে’— প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের বিরোধিতা করেন রিজভী।

তিনি বলেন, বেগম জিয়া কখনও আওয়ামী লীগের ওপর নিষ্ঠুরতা করেনি, প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য অসত্য।  কালকে নানা কথা বলেছেন প্রধানমন্ত্রী।  উনি নাকি অনুকম্পা দেখাচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে।

খালেদা জিয়াকে কি প্রক্রিয়ায় আটক করেছেন প্রধানমন্ত্রীকে এমন প্রশ্ন রেখে রুহুল কবির রিজভী বলেন, আপনার মন্ত্রীরা বারবার বলছেন— আইনি প্রক্রিয়ার কথা। দেশে কি আইনি প্রক্রিয়া আছে? যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা লক্ষ্মীপুরের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলামকে হত্যা করেছে, যাদের নামে অভিযোগ আছে। তাদের জেলখানায় বিয়ে হয় ধুমধাম করে তারা মুক্ত হয়ে যায়।  নাটোরের উপজেলা চেয়ারম্যানকে যারা প্রকাশ্যে হত্যা করেছিল, তাদের রাষ্ট্রপতি ক্ষমা করে দেন।

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, কেন্দ্রীয় নেতা শাম্মী আক্তার, জেবা রহমান, নিলোফার চৌধুরী মনি, মিনা বেগম মিনি সহজ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে সড়কে বিক্ষোভ মিছিল করতে গেলে পুলিশি বাধার মুখে পড়েন মহিলা দলের নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে মহিলা দলের নেতাকর্মীদের কিছুটা ধস্তাধস্তি হয়।

এ বিষয়ে মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার আবুল হাসান সাংবাদিকদের বলেন, আজ ওয়ার্কিং ডে হওয়ায় রাস্তায় যানজট সৃষ্টি হতে পারে। তা ছাড়া যেহেতু নারীদের প্রোগ্রাম এখানে নিরাপত্তার বিষয় থাকে, যে কারণে আমরা তাদের বুঝিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us