শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

বিশ্বকাপের খেলোয়াড় এখন ডেলিভারি বয়

Reporter Name
  • সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৩২৯ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের কারণে মাঠে বল না গড়ানোয় আর্থিক সংকটে পড়েছেন নেদারল্যান্ডসের ২৭ বছর বয়সী পেসার পল ফন মেকেরেন।

জীবিকার প্রয়োজেন তিনি এখন ডেলিভারি বয়ের কাজ করছেন।

অথচ নেদারল্যান্ডসের হয়ে ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার কথা ছিল এই ক্রিকেটারের। এই টুর্নামেন্ট করোনার কারণে পিছিয়ে আগামী বছরের অক্টোবর-নভেম্বরে নির্ধারণ করা হয়েছে।

করোনার কারণে মেকেরেনের এমনই দুর্ভাগ্য যে, এখন উবার ইটসের হয়ে ফুড ডেলিভারির কাজ করতে হচ্ছে।

করোনা না এলে রোববার শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের।

বিষয়টিকে সামনে এনে এদিন বিশ্বকাপবিষয়ক একটি টুইট করে ইএসপিএন ক্রিকইনফো।

ক্রিকইনফোতে লেখা হয়, ‘মেলবোর্নে আজ (১৫ নভেম্বর) টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হওয়ার কথা ছিল।’

 

আর তাকে রোববার  রিটুইট করে নিজের আক্ষেপের কথা জানিয়েছেন মেকেরেন।

মেকেরেন লিখেছেন– ‘এখন আমার ক্রিকেট খেলার কথা ছিল। অথচ শীতের দিনগুলো ভালোভাবে কাটানোর জন্য আমি খাবার ডেলিভারি দিয়ে যাচ্ছি। কীভাবে সব বদলে যায়!’

মেকেরেনের এই রিটুইট এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে। ক্রিকেটপ্রেমীরা তাকে সহমর্মিতা জানাচ্ছেন। পাশাপাশি আগামী বছর হতে যাওয়া বিশ্বকাপের জন্য মেকেরেন ও নেদারল্যান্ডস জাতীয় দলকে শুভকামনা জানাচ্ছেন।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us