শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

আটলান্টিক সিটির টেপবল ক্রিকেট টুর্নামেন্টে ইউডি লায়ন’র শিরোপা লাভ

Reporter Name
  • বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৪১২ বার পড়া হয়েছে

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আটলান্টিক সিটিতে সমাপ্ত হলো ‘টেপবল ক্রিকেট টুর্নামেন্ট’। আটলান্টিক সিটির এনাপলিস এভিনিউতে অবস্হিত এন্ড্রু ফ্ল্যাগ ফিলপ রিক্রিয়েশনাল সেন্টার এ অনুষ্ঠিত এই ‘টেপবল ক্রিকেট টুর্নামেন্ট’ এ নিউইয়র্ক ও নিউজার্সির রাজ্যের বারোটি ক্রিকেট দল অংশগ্রহন করে। টেপবল ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলগুলো হলো ইউডি লায়ন, ফ্রেন্ডস সি সি, কেলি নাইন, সোয়াত, এষটোরিয়া ঈগল, পাক টাইগারস, খাইবার, বিগ থ্রি নিউইয়র্ক, নিউজারসি ঝালমি, কিংস ইলেভেন এসি, এসি টাইগারস, আইকনিক ডেসারস।

গত ২৮ জুন, রবিবার অনুষ্ঠিত টেপবল ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় ইউডি লায়ন দল বিগ থ্রি নিউইয়র্ক দলকে পাঁচ উইকেটে পরাজিত করে টুর্নামেন্টের শিরোপা লাভ করে। টেপবল ক্রিকেট টুর্নামেন্টের সেরা বোলার নির্বাচিত হয়েছেন ইউডি লায়নের বাংলাদেশী আমেরিকান শরীফুল ইসলাম,সেরা ব্যাটসম্যানের পুরস্কার পেয়েছেন একই দলের সরওয়ার আলী শাহ।তিনি ফাইন্যালের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন।

ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী ও বিজিত দলের অধিনায়ক ও সেরা খেলোয়াড়দের এর হাতে নগদ পুরস্কার ও ট্রফি তুলে দেন আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ড এর কাউন্সিলর আনজুম জিয়া। আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল,আটলান্টিক সিটি কাউন্সিল সভাপতি জর্জ টিবিট, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার,বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলানটিক সিটির সভাপতি আকবর হোসেন,কমিউনিটি এক্টিভিষট সোহেল আহমদ, ফরহাদ সিদ্দিক,জামিল আহমদ, সাখাওয়াত হোসেন,জয়দেব কর্মকার প্রমুখ ক্রিকেট খেলা উপভোগ করেন।

এছাড়া বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক ক্রিকেটমোদীও দিনব্যাপী টেপবল ক্রিকেট টুর্নামেন্টের খেলা উপভোগ করেন। টেপবল ক্রিকেট টুর্নামেন্টটি স্পনসর করেন আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ড এর কাউন্সিলর আনজুম জিয়া।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us