শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

বিএনপির ১৯ প্রার্থী চূড়ান্ত

Reporter Name
  • রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ৩৩২ বার পড়া হয়েছে

সাত উপজেলা, চার পৌরসভা ও ৮ ইউনিয়ন পরিষদে ১৯ প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। শনিবার এ দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। মনোনয়ন পাওয়া নেতাদের অনেকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে মহাসচিব স্বাক্ষরিত দলীয় প্রত্যয়নপত্র সংগ্রহ করেছেন।

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রাজশাহী বিভাগের নওগাঁ জেলার রাণীনগরে মোসারব হোসেন প্রামাণিক, পাবনার ঈশ্বরদীতে আজমল হোসেন সুজন ও বেড়ায় রইজ উদ্দিন আহমেদকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। এছাড়া খুলনা বিভাগের যশোরের বাঘারপাড়ায় শামছুর রহমান এবং চট্টগ্রাম বিভাগে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সরকার জহিরুল হক মিঠুন ও নোয়াখালীর বেগমগঞ্জে মঞ্জুরুল আজিমকে মনোনয়ন দিয়েছে বিএনপি। এছাড়া বগুড়া জেলার শেরপুর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নাসরিন আক্তারকে মনোনয়ন দেয়া হয়েছে।

পৌরসভা নির্বাচনে রংপুর বিভাগে গাইবান্ধার পলাশবাড়ীতে আবুল কালাম আজাদ, ঢাকা বিভাগে মাদারীপুরের রাজৈরে মোহাম্মদ জাকির হোসেন, ফরিদপুরের মধুখালীতে শাহাবুদ্দিন আহম্মেদ সতেজ, ফরিদপুর সদরে নায়াব ইউসুফ আহমেদকে মনোনয়ন দেয়া হয়েছে।

অন্যদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রংপুর বিভাগের কুড়িগ্রামের রৌমারীর দাঁতভাঙ্গা ইউপিতে আবদুর রাজ্জাক ও বন্দবেড় ইউপিতে নূরে আলম, চর শৌলমারী ইউপিতে আবদুস সাত্তার, রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের দলাদলী ইউপিতে মো. আলাউদ্দিন, বরিশাল বিভাগে বরিশালের মেহেন্দিগঞ্জে উত্তর উলানিয়া ইউপিতে ফয়সাল চৌধুরী, মেহেন্দিগঞ্জের দক্ষিণ উলানিয়া ইউপিতে মোশারেফ হোসেন, ঢাকা বিভাগের নরসিংদীর মনোহরদীর গোতাশিয়া ইউপিতে নাসিরউদ্দিন মোল্লা, সিলেট বিভাগে মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল ইউপিতে আবদুল মোক্তাদির মোক্তারকে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের দলাদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর। বাকি সবগুলোর নির্বাচন অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us