শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

প্রথমবার শচীনের হাতছোঁয়ার অনুভূতির কথা জানালেন যুবরাজ

Reporter Name
  • রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ৩৩৬ বার পড়া হয়েছে

তারকাদেরও যে তারকা থাকে তা বোঝা গেল ভারতের ২০১১ সালের বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ সিংয়ের কথায়।

‘স্টোরিজ বিহাইন্ড স্টোরি’তে একসময়ের সতীর্থ ও লিটল মাস্টার শচীন টেন্ডুলকারের সঙ্গে প্রথমবার সৌজন্য সাক্ষাতের স্মৃতিচারণ করেছেন এই সাবেক অলরাউন্ডার।

 

শচীনের হাতের স্পর্শের অনুভূতি যেন না শেষ হয়ে যায়। তাই অনেকটা সময় হাত ধুতে চাননি যুবরাজ সিং। নেটফ্লিক্সের ওই ভিডিওতে এমনটিই জানালেন যুবরাজ সিং।

তিনি বলেন, ‘২০০০ সালে ভারতের হয়ে আমার অভিষেক হয়। আমি রীতিমতো আনন্দের ঢেউয়ে ভাসছিলাম। যাদের ভক্ত আমি, তাদের সঙ্গে মাঠে নামার সুযোগ পেয়েছি। সে এক ভাষায় প্রকাশহীন আনন্দ। ঠিক যেমন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলে নিজের হিরোদের সঙ্গে পড়ার সুযোগ পেলে যা হয়।  সবসময় টেন্ডুলকার, গাঙ্গুলী, দ্রাবিড়, কুম্বলে, শ্রীনাথ– দলে সব বড় ক্রিকেটাররা ছিলেন। হঠাৎই মনে হতো, এ আমি কোথায় আছি!’

এর পরই শচীন প্রসঙ্গে কথা বলেন যুবরাজ।

তিনি বলেন, ‘টিম বাসে পেছনের সিটে বসতাম আমি। আমার মনে আছে– একদিন শচীন হঠাৎ আসেন এবং আমি, জহির, বিজয় দাহিয়া, যারা নতুন ছিলাম, তাদের সঙ্গে হাত মেলাই। যখন শচীন পেছন ফিরে নিজের সিটে গিয়ে বসে, আমি আমার হাতটা সারা শরীরে বুলিয়ে ছিলাম। আমি গোসল করতে চাইছিলাম না; কারণ আমি শচীনের সঙ্গে হ্যান্ডশেক করেছিলাম।’

ভিডিওতে শচীন টেন্ডুলকারকে ভারতীয় ক্রিকেটের মাইকেল জর্ডন বলে আখ্যা দেন যুবরাজ।

২০০০ সালের ৩ অক্টোবরে কেনিয়ার বিপক্ষে অভিষেক ঘটে যুবরাজ সিংয়ের। ২০১৭ সালের ৩০ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডে খেলেন। ১৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ৩০৪ ম্যাচ খেলে ১৪ সেঞ্চুরি ও ৫২ হাফসেঞ্চুরিতে ৮৭০১ রান করেছেন। ৪০ টেস্টে করেছেন ১৯০০ রান। সেঞ্চুরি রয়েছে ৩টি। ১৩২টি আইপিএল খেলে ২৭৫০ রান করেছেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us