শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

৯০ ভাগ প্রস্তুত বাংলাদেশ

Reporter Name
  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৩৫৮ বার পড়া হয়েছে

দলের সবার ফিটনেস আগের চেয়ে অনেক ভালো। নেপালের বিপক্ষে খেলতে আমরা ৯০ ভাগ প্রস্তুত। আশা করি, শুক্রবার প্রথম ম্যাচে ভালো ফল করব’, বলেছেন বাংলাদেশ দলের ডিফেন্ডার তপু বর্মণ।

তিনি যোগ করেন, ‘আমরা যদি মাঠে সবাই নিজেদের সেরাটা দিতে পারি, তাহলে বাকি ১০ ভাগও পূরণ হয়ে যাবে। করোনা আক্রান্ত হওয়ায় নেপালের চার-পাঁচজন খেলোয়াড় আসতে পারেনি। এ দিক দিয়ে তাদের চেয়ে আমরা ভালো অবস্থানে রয়েছি। আমরা একসঙ্গে অনেকদিন অনুশীলন করতে পেরেছি। আর আমাদের কেউ করোনায় পজিটিভ হয়নি। আশা করছি, ওদের চেয়ে আমাদের পারফরম্যান্স ভালো হবে।’ ফুটবলারদের ফিটনেস নিয়ে তপু বর্মণের সঙ্গে একমত ফিটনেস কোচ ইভান রাজলক। তার কথায়, ‘ছেলেদের ফিটনেস নিয়ে আমি ইতিবাচক। প্রীতি ম্যাচের জন্য ছেলেরা প্রস্তুত। তাদের ফিটনেস লেভেল খুবই ভালো।’

 

আরেক ডিফেন্ডার রহমত মিয়াও আত্মবিশ্বাসী, ‘প্রথম দিকে যে অবস্থায় ছিলাম আমরা, এখন তার চেয়ে অনেক ভালো রয়েছি। কোচ জেমি ডে করোনাকালে যেভাবে আমাদের ফিট থাকার কৌশল শিখিয়েছেন সেভাবেই কাজ করেছি। তাই ক্যাম্পে কোনো সমস্যা হচ্ছে না।’ তবে অনুশীলন ম্যাচ খেলতে না পারার আক্ষেপ রয়ে যাচ্ছে ফুটবলারদের।

রহমত মিয়া বলেন, ‘এখন পর্যন্ত আমরা কোনো অনুশীলন ম্যাচ খেলিনি। করোনার পর প্রথম ম্যাচ খেলতে যাচ্ছি। একটু ঘাটতি থাকতে পারে। সবার ফিটনেস এখন ভালো। ম্যাচে ভালো করব।’

দলের প্রথম একাদশ নিয়ে এই ডিফেন্ডারের কথা, ‘সেরা একাদশে কারা থাকবে, তার পুরোটাই কোচিং স্টাফের ওপর নির্ভর করছে। আমার মনে হয়, এখানে সবাই সেরা। যে কেউ আসতে পারে শুরুর একাদশে। সবাই ভালো খেলবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us