শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

দুইয়ে থেকেই টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ফিরলেন সাকিব

Reporter Name
  • বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৩৩৮ বার পড়া হয়েছে

জুয়ারির প্রস্তাব গোপন করে নিষিদ্ধ হওয়ার আগে টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিংয়ে দুই নম্বরে ছিলেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা শেষে আবারও র‌্যাংকিংয়ে ফিরলেন তিনি, সেই আগের জায়গাতেই। তার উপরে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি।

নিয়ম অনুযায়ী এক বছর কিংবা তার বেশি সময় নিষিদ্ধ থাকলে র‌্যাংকিং থেকে কাটা পড়ে নাম। গত বছরের ২৮ অক্টোবর নিষেধাজ্ঞা পাওয়ায় তিন ফরম্যাটের র‌্যাংকিং থেকে বাদ পড়েন সাকিব। এই বছর তার শাস্তি শেষ হয়েছে, আগের মতোই শীর্ষস্থানে থেকে ওয়ানডের অলরাউন্ডার র‌্যাংকিংয়ে ফিরেছিলেন তিনি। এবার টি-টোয়েন্টিতেও পুরোনো স্থান ফিরে পেলেন বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডার।

 

পাকিস্তান ও জিম্বাবুয়ের টি-টোয়েন্টি সিরিজ শেষে বুধবার আইসিসি হালনাগাদ করেছে র‌্যাংকিং। তাতে সাকিব ফিরে পেয়েছেন জায়গা। ২৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তিনি। নবি ২৯৪ পয়েন্ট নিয়ে সবার সেরা। সাকিবের অনুপস্থিতিতে দুইয়ে থাকা অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ২২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছেন।

বোলার র‌্যাংকিংয়ে সাকিব আছেন ২০তম স্থানে। বাংলাদেশের বোলারদের মধ্যে তিনিই সেরা। তার পরে ৩১ নম্বরে আছেন মোস্তাফিজুর রহমান। ৭৩৬ পয়েন্ট নিয়ে বোলারদের মধ্যে শীর্ষেই আছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান।

কুড়ি ওভারের ফরম্যাটে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে সাকিব আছেন সেরা পঞ্চাশে, ৪৯তম। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সেরা র‌্যাংকিং লিটন দাসের, ২১তম। এই তালিকায় সবার সেরা দাভিদ মালান। ইংল্যান্ডের এই ব্যাটসম্যানের পয়েন্ট ৮৭৭।

 

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us