শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরালো হবে: জিএম কাদের

Reporter Name
  • মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৩৬৯ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বে দেশটি আরও এগিয়ে যাবে। তিনি যুগান্তরকে বলেন, বাংলাদেশের সঙ্গে আমেরিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরালো হবে। সুদৃঢ় হবে বন্ধুপ্রতিম বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক অর্থনৈতিক সম্পর্ক।

তিনি আশা প্রকাশ করেন, আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অধিকার, নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধি সুসংহত হবে। আমেরিকায় বাংলাদেশিদের প্রবেশাধিকার ও ব্যবসায়িক সুবিধা নিশ্চিত হবে। বিশেষ করে বাংলাদেশকে দেয়া জিএসপি বা বিশেষ বাণিজ্য সুবিধা বাইডেন সরকার পুনর্বহাল করবে বলে আশা করছি। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বিশ্বস্ত বন্ধু হিসেবে আমেরিকার পাশে থাকবে বাংলাদেশ।

 

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, জো বাইডেন প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নের ঘোষণা দেয়ায় বাংলাদেশ পরোক্ষভাবে হলেও এর সুবিধা ভোগ করবে। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও ভালো হবে। জো বাইডেনের জয়ের কারণে যুক্তরাষ্ট্রে অভিবাসন ভিসা পুনরায় চালু হবে এবং বহু অভিবাসনপ্রত্যাশী আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবে বলে প্রত্যাশা করেন বিরোধীদলীয় এই উপনেতা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us