শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

অল্পের জন্য বেঁচে গেলেন ক্যামেরুনের সাবেক ফুটবল অধিনায়ক ইতো

Reporter Name
  • মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৩৪২ বার পড়া হয়েছে

ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন ক্যামেরুনের সাবেক অধিনায়ক স্যামুয়েল ইতো।

তারকা এ ফুটবলার সম্প্রতি ক্যামেরুনের ডুয়ালা ও বাফৌসামে ভ্রমণ করেন। এ সময় বাসের সঙ্গে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। খবর বিবিসির।

 

ইতোর গাড়ির সামনের দিকটা একদম দুমড়ে-মুচড়ে গেলেও কেউ আহত হননি।

ইতোর মুখপাত্র ফ্রাঙ্ক হ্যাপি বলেছেন, বার্সার সাবেক তারকার কোথাও আঘাত লাগেনি। তবু বাড়তি সতর্কতার জন্য হাসপাতালে চেকআপ করিয়েছেন।

চালকের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেননি ইতো। দুর্ঘটনার পর পর বাসচালক পালানোর চেষ্টা করে ব্যর্থ হন। স্থানীয়রা পাকড়াও করে তাকে পুলিশে দিয়েছেন।

ক্যামেরুনের ক্রীড়া সাংবাদিক মার্টিন ক্যামাস ফেসবুকে জানান, ইতো ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন। পশ্চিমাঞ্চলে এক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় দুর্ঘটনার শিকার হন। হাসপাতালে ইতো সুস্থ আছেন এবং চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করেছেন।

আফ্রিকান ফুটবলের সর্বকালের অন্যতম সেরাদের কাতারে রাখা হয় ইতোকে। বার্সেলোনা ও ইন্টারের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন তিনি।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us