শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

মাহমুদউল্লাহর সুস্থতায় মুশফিকদের প্রার্থনা

Reporter Name
  • সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৩৫২ বার পড়া হয়েছে

রোববার হঠাৎ দুঃসংবাদ ভর করল বাংলাদেশ ক্রিকেট শিবিরে। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

এমন খবরের পর দুশ্চিন্তায় পড়ে গেছেন মুশফিক-মেহেদীরা।

 

অধিনায়কের দ্রুত সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে দোয়া চেয়েছেন তারা।

মাহমুদউল্লাহ রিয়াদের করোনা পজিটিভ নিশ্চিতের পর নিজের ফেসবুক পেজে মুশফিক লিখেছেন– ‘দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি রিয়াদ ভাই। আশা করি, আপনি শিগগিরই ফিরে আসবেন। মহান আল্লাহতায়ালা আপনার পরিবার ও আমাদের চারপাশের সবাইকে নিরাপদে রাখুন।’

টাইগার ওপেনার ইমরুল কায়েস লিখেছেন, ‘মাহমুদউল্লাহ ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করছি। ইনশাআল্লাহ শিগগিরই ফিরে আসার প্রত্যাশায়।’

স্পিনার মেহেদী হাসান লিখেছেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন মাহমুদউল্লাহ ভাই। আমরা আপনার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।’

 

তরুণ স্পিনার নাঈম হাসান লিখেছেন, ‘আপনার দ্রুত সুস্থতা কামনা করছি মাহমুদউল্লাহ ভাই।’

নাজমুল ইসলাম অপু লিখেছেন, ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন মাহমুদউল্লাহ ভাই।’

বাদ যাননি প্রেসিডেন্টস কাপের ফাইনালে দুর্দান্ত বোলিং করা তরুণ পেসার সুমন খানও।

তিনি লিখেছেন, ‘মাহমুদউল্লাহ ভাই করোনা পজিটিভ। সবাই দোয়া করবেন উনি যেন দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন।’

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুযোগ পেয়েও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় খেলতে পারছেন না বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

রোববার পিএসএল খেলতে করাচি যাওয়ার কথা ছিল তার।

এদিকে সুযোগ পেয়েও খেলতে না পেরে হতাশাই প্রকাশ করেছেন মাহমুদউল্লাহ।

ইএসপিএন ক্রিকইনফোকে বাংলাদেশ দলের এই তারকা অলরাউন্ডার বলেছেন, করোনা পরীক্ষায় পজিটিভ হওয়ায় আমি অবাক হয়েছি। আমার জ্বর ছিল না। অন্য কোনো উপসর্গও নেই। শুধু খানিকটা ঠাণ্ডা লেগেছিল। পিএসএলে সুযোগ পাওয়ার পরও খেলতে না পারায় আমি হতাশ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us