শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ভেনিজুয়েলার বিপক্ষে খেলছেন না নেইমার

Reporter Name
  • শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৩৬৬ বার পড়া হয়েছে

ভেনিজুয়েলার বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলা হচ্ছে না নেইমারের।

উরুতে চোট পেয়ে গত ১৩ নভেম্বরের ম্যাচ থেকে ছিটকে পড়েছেন তিনি।

 

নেইমারের চোটের সবশেষ অবস্থা তুলে ধরে শুক্রবার এ খবর জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

দলের চিকিৎসক রদ্রিগো লাসমার এক বিবৃতিতে বলেছেন, নেইমারকে ভেনিজুয়েলার বিপক্ষে মাঠে দেখা যাবে না।  একটা সপ্তাহ চিকিৎসার পর আমাদের বিশ্বাস, দ্বিতীয় ম্যাচে তার সুস্থ হয়ে ওঠার একটা সম্ভাবনা আছে। আমরা গভীরভাবে তার অবস্থা পর্যবেক্ষণ করছি।

রদ্রিগো লাসমার এমন বিবৃতির পর বোঝা যাচ্ছে, ম্যাচটির চার দিন পর উরুগুয়ের বিপক্ষে মাঠে ফিরতে পারেন নেইমার।

আর সেজন্যই ভেনিজুয়েলার বিপক্ষের ম্যাচে না খেললেও দলের সঙ্গে সফরে থাকছেন নেইমার।

গত ২৮ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে ইস্তাম্বুল বাশাকশেহিরের বিপক্ষে ম্যাচে চোটাক্রান্ত হন পিএসজির ব্রাজিলীয় স্ট্রাইকার।

সে সময় পিএসজি’র কোচ টমাস টুখেলও জানিয়েছিলেন, চোটের কারণে নেইমারকে জাতীয় দলের হয়ে খেলাটা এখন উচিত হবে না।

কিন্তু ক্লাবটির কথায় কান না দিয়ে নেইমারকে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নামানোর জন্য ভাবছে সিবিএফ।  বিষয়টি নিয়ে আপত্তি জানাচ্ছে পিএসজি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us