শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

মেসির সঙ্গে ম্যানসিটির চুক্তি জানুয়ারিতেই?

Reporter Name
  • মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৩৩৮ বার পড়া হয়েছে

আগামী জানুয়ারিতে বিনা ট্রান্সফার ফ্রিতে বার্সার তারকা ফুটবলার লিওনেল মেসির সঙ্গে চুক্তির প্রস্তাব দেবে ম্যানচেস্টার সিটি। দুই পক্ষ সম্মত হলে তখনই মেসির ম্যানসিটিতে যাওয়া চূড়ান্ত হয়ে যেতে পারে। ডেইলি টেলিগ্রাফ সূত্রে এমনটি জানা যায়।

মহামারী করোনাভাইরাসের কারণে আর্থিক সংকটে পড়েছে বার্সেলোনা। এ ক্ষতি পুষিয়ে নিতে অন্তত ৩০০ মিলিয়ন ডলার সাশ্রয় করতে চায় স্প্যানিশ ক্লাবটি। এমনটিই জানিয়েছেন জোসেপ মারিয়া বার্তোমেউয়ের পদত্যাগের পর বার্সেলোনার অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্বে থাকা কার্লস টুসকেট।

 

আর্থিক এই ক্ষতি পুষিয়ে নিতে ক্লাবটির তারকা ফুটবলার লিওনেল মেসিকেও ছেড়ে দেয়ার পক্ষে বার্সেলোনা। যদিও বার্সেলোনার সদ্য সাবেক হওয়া সভাপতি বার্তোমেউয়ের সঙ্গে বনিবনা না হওয়ায় গত সেপ্টেম্বরেই ক্লাব ছাড়তে চেয়েছিলেন মেসি।

কিন্তু মেসিকে জানিয়ে দেয়া হয় ক্লাব ছাড়তে হলে বার্সার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে ৭০ কোটি ইউরো। এত টাকা না থাকায় বাধ্য হয়েই বার্সেলোনায় আরও এক মৌসুম থেকে যান মেসি।

৩৩ বছর বয়সী আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি বার্সেলোনাকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন- ২০২১ সালে চুক্তি শেষ হলে তিনি ক্যাম্প ন্যু ছাড়তে আগ্রহী। ক্লাব ছাড়ার এ আগ্রহ দেখেই মেসির সঙ্গে চুক্তি করতে যাচ্ছে ম্যানসিটি

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us