শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

বদলে যাওয়া বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন বিদেশি গবেষকরা

Reporter Name
  • সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৩৩৩ বার পড়া হয়েছে

নানা প্রতিকূলতা মোকাবেলা করে বাংলাদেশ উন্নয়নের যে রোল মডেলে পরিণত হয়েছে; তার প্রশংসা করলেন বিশ্বের বিভিন্ন দেশের গবেষকরা।

রোববার আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির এক ওয়েবিনারে বক্তারা বাংলাদেশকে প্রশংসায় ভাসান।

 

ক্ষমতাসীন দলটির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি ‘বাংলাদেশের ৫০ বছর: অর্থনীতি, সমাজ, জনগণ এবং নেতৃত্ব’ শীর্ষক ওয়েবিনারটি আয়োজন করে।

জনগণের সংগ্রাম, অর্জনগুলোর মূল্যায়ন এবং সামনে এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করাই ছিল ওয়েবিনারটির লক্ষ্য।

ওয়েবিনারে আলোচনা করেন বিশ্বের নানা দেশের গবেষকরা। বক্তব্য রাখেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, অস্ট্রেলিয়ার সুইনবার্ন বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত অধ্যাপক ড. ডিয়ানে বোলটন, গবেষক ড. এরিক জানসেন, ড. এন্ডার্স কর, আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির চেয়ারম্যান অ্যাম্বাসেডর জমির, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।

আলোচকরা তাদের আলোচনায় বাংলাদেশের চমকপ্রদ বদলে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়ে নেয়া নানা উদ্যোগের প্রশংসা করেন।

১৯৭৫ এর পর থেকে আশির দশক পর্যন্ত এদেশে যে অস্থিরতা তৈরি হয়েছিল; তা সফলতার সঙ্গে সামাল দিয়ে বর্তমান সরকার এদেশকে যেভাবে উন্নয়নের পথে নিয়ে গেছে, তার প্রশংসা করেন বক্তারা।

আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটি খ্যাতিমান গবেষকদের নিয়ে অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করায় ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। তিনি গবেষকদের মতামতগুলো পরবর্তীতে কাজে লাগানো হবে বলেও মন্তব্য করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us