শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

যে ২ ব্যাটসম্যানকে আউট করে বেশি খুশি হতেন ওমর গুল

Reporter Name
  • সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৩৩৫ বার পড়া হয়েছে

গত ১৬ অক্টোবর চোখের জলে ঘরোয়া ও আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের তারকা পেসার ওমর গুল।

সেদিন ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে তার দল হারলে সেটিই হয় গুলের ক্যারিয়ারের শেষ ম্যাচ। এদিন গার্ড অব অনার দিয়ে এই পাক তারকা পেসারকে বিদায় জানান মাঠের খেলোয়াড়রা।

 

সম্প্রতি অবসরে যাওয়া এই পাক পেসারের বিশেষ সাক্ষাতকার নিয়েছে পাক প্যাশন ডট নেট।

সেখানে ওমর গুলকে জিজ্ঞাসা করা হয়, ক্যারিয়ারে কোন ব্যাটসম্যানের বিপক্ষে বোলিং করতে বিব্রত হতেন তিনি? বা কোন ব্যাটসম্যানকে আউট করতে পারে বেশি খুশি হতেন?

জবাবে ওমর গুল দুইজন ক্রিকেটারের কথা জানান।

তিনি বলেন, আমার দীর্ঘ ক্যারিয়ারে সব সময় দুইজন ব্যাটসম্যানের বিপক্ষে বল করাকে কঠিন মনে করতাম। আর তারা দুজনেই আমার প্রিয় ব্যাটসম্যান। তারা হলেন – ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারা ও অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। এ দুজন ব্যাটসম্যান ছিলেন বোলারদের শক্ত প্রতিপক্ষ।  তাদের আউট করাটা একরকম চ্যালেঞ্জ মনে হয় বোলারদের কাছে।  আর মহান আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি যে, আমি আমার আন্তর্জাতিক ক্যারিয়ারে দুজনকেই আউট করেছি।  ব্রায়ান লারাকে আমি ৩বার সাজঘরে ফিরিয়েছিলাম।  ২০০৬ সালে লাহোরে আমার ক্যারিয়ারের প্রথম টেস্টেই তাকে আউট করতে পেরেছিলাম।  আর পন্টিংয়ের উইকেটও পেয়েছি।

গুল বলেন, ব্রায়ান লারা ছিলেন অসাধারণ ব্যাটসম্যান।  ঘরের মাঠে তাকে আউট করাটা সত্যি চমকপ্রদ অনুভূতি। বিষয়টি দীর্ঘদিন মনে করার মতো।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us