শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

রেমিট্যান্সে সুখবর দিল বিশ্বব্যাংক

Reporter Name
  • রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৫৪০ বার পড়া হয়েছে

কোভিডের প্রভাবে যেখানে সারা বিশ্বে রেমিট্যান্স কমে আসবে সেখানে বাংলাদেশ নিয়ে সুখবর দিল বিশ্বব্যাংক। সংস্থাটি আশা করছে- চলতি অর্থবছরের শেষ নাগাদ ২০২১ সালে রেমিট্যান্সে অন্তত ৮ ভাগ প্রবৃদ্ধি হবে। ফলে ২০ বিলিয়ন ডলারের (১ লাখ ৭০ হাজার কোটি টাকা) মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে বাংলাদেশ।

 

বিশ্বব্যাংকের ‘মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্রিফ’ এর অক্টোবর-২০২০ প্রতিবেদনে বলা হয়েছে, দশকের মধ্যে এ বছরই করোনার প্রভাবে আন্তর্জাতিক অভিবাসন নিম্নমুখী হয়েছে। এর প্রভাবে আগামী বছর অর্থাৎ ২০২১ সাল নাগাদ সারাবিশ্বে রেমিট্যান্স অন্তত ১৪ শতাংশ কমে যেতে পারে। এর আগে এপ্রিলের শুরুতে কোভিড-১৯ এর কারণে এ বছর বাংলাদেশে রেমিট্যান্স ২২ শতাংশ কমে ১৪ বিলিয়ন ডলারে নামতে পারে বলে ধারণা দিয়েছিল বিশ্ব ব্যাংক।

 

তবে হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, মহামারীর কারণে বেশিরভাগ দেশের রেমিট্যান্স প্রবাহে ধস নামলেও সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে বাংলাদেশে রেমিট্যান্সে প্রবৃদ্ধি হয়েছে ৫৩ শতাংশ। এটা আরও বেড়ে ২০২০ সালে প্রবাসী আয়ে বিশ্বে অষ্টম অবস্থানে থাকবে বাংলাদেশ। রেমিট্যান্সে প্রবৃদ্ধির পেছনে প্রণোদনার পাশাপাশি বন্যাকেও গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছে বিশ্ব ব্যাংক। সাম্প্রতিক বন্যায় প্রায় ১০ লাখ ঘরবাড়ি ও ৪৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের প্রবাসী স্বজন বেশি টাকা পাঠিয়েছেন। বৈধ পথে রেমিট্যান্স পাঠালে সরকার যে ২ শতাংশ প্রণোদনা ঘোষণা করেছে, প্রবৃদ্ধিতে তারও ভূমিকার কথা তুলে ধরা হয়েছে। বাংলাদেশে ২০১৯ সালে ১৮ দশমিক ৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা, যা ছিল আগের বছরের চেয়ে ১৮ শতাংশ বেশি।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us