নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন অপরিহার্য। কেউ অসুস্থ হয়ে মারা গেলে সরকারের কিছু করার থাকে না। মৃত্যু কারও কাম্য নয়। কিন্তু সেটাকে ঘিরে বিশৃঙ্খলা করা ঠিক না।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) গণভবন থেকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সুখবর জানাতে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন যখন করেছি তখন ডিজিটাল নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। আইনের অপপ্রয়োগ দৃষ্টিভঙ্গির ব্যাপার। আইন নিজ গতিতেই চলবে। কিন্তু আইন নিয়ে অপপ্রচার কাম্য নয়। সন্ত্রাস, জঙ্গিবাদ রুখতেই ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে।
Leave a Reply