শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

এনবিআরের কাজ শুরু বাজেট প্রণয়নের

Reporter Name
  • সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৬৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ ইতোমধ্যে শুরু করেছে। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন চেম্বার ও এসোসিয়েশনের কাছ থেকে বাজেট প্রস্তাবনা চেয়েছে প্রতিষ্ঠানটি।

আগামী ৮ মার্চের মধ্যে এসব চেম্বার ও এসোসিয়েশনকে তাদের প্রস্তাব লিখিতভাবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) কাছে পাঠাতে বলেছে এনবিআর।

এনবিআর সূত্রে জানা গেছে, বাজেট প্রণয়নের ক্ষেত্রে মূলত রাজস্ব নীতিমালা তৈরি করে থাকে এনবিআর । এ জন্য অংশগ্রহণমূলক, গণমুখী, শিল্প, ব্যবসা ও করদাতাবান্ধব এবং রাজস্ব সম্ভাবনাময় সুষম বাজেট প্রণয়নে বরাবরই করদাতা বিভিন্ন শিল্প ও বণিক সমিতি, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও বুদ্ধিজীবিদের কাছ থেকে বাজেট প্রস্তাব আহ্বান এবং তাদের সঙ্গে রাজস্ব আহরণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করে থাকে এনবিআর।

এরই অংশ হিসেবে, আগামী ২০২১-২২ অর্থবছরের রাজস্ব আহরণ কার্যক্রমকে অধিকতর অর্থবহ ও প্রতিনিধিত্বশীল করার জন্য এনবিআর আলাপ-আলোচনার মাধ্যমে বাজেট প্রণয়নে আগ্রহী। এ জন্য আগামী ৮ মার্চের মধ্যে বাণিজ্য সংগঠনগুলোকে তাদের প্রস্তাব এফবিসিসিআইয়ের কাছে পাঠানোর অনুরোধ জানিয়েছে রাজস্ব প্রশাসন।

এনবিআরের কর্মকর্তারা জানান, আগামী মার্চ বা এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে খাত-ভিত্তিক প্রাক বাজেট আলোচনা শুরু করবে এনবিআর। এই আলোচনায় বাণিজ্যিক সংগঠন ছাড়াও বিভিন্ন খাতের পেশাজীবীরা অংশ নেন।

এদিকে, বাজেট প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে জানিয়ে সংস্থাটি বলছে, যেসব প্রতিষ্ঠান, সংস্থা বা দপ্তর কোনো চেম্বার বা এসোসিয়েশনের সদস্য নয়, তারাও সরাসরি এনবিআরের ই-মেইলে বাজেট প্রস্তাব পাঠাতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us