শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

১ হাজার ছক্কায় বিশ্ব রেকর্ড গড়লেন ক্রিস গেইল

Reporter Name
  • শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৩২৭ বার পড়া হয়েছে

আইপিএলে  টি-২০টির ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইলকে প্রথম ৭ ম্যাচ বসিয়ে রেখেছিল কিংস ইলাভেন পাঞ্জাব।

পরে একাদশে ঠাঁই পেয়েই নিজের জাত চিনিয়ে দিলেন। প্রতি ম্যাচেই তার পিটুনিতে বিধ্বস্ত হচ্ছে প্রতিপক্ষের বোলাররা।

 

শুক্রবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামেও রীতিমতো ঝড় তুললেন গেইল। তুলোধুনো করলেন রাজস্থান রয়্যালসের স্টোকস-আর্চারদের।

যদিও ১ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন। ৬৩ বলে ৬ বাউন্ডারি ও ৮ ছক্কার মারে ৯৯ রান করেছেন আজ।

তবে ক্যারিবীয় এই জায়ান্টের সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ মিটিয়ে দিতে পারে একটি রেকর্ড। তাহলো ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১ হাজার ছক্কার রেকর্ড গড়লেন গেইল।

শুক্রবারের ম্যাচ খেলার আগে গেইলের ব্যাট থেকে এসেছিল ৯৩টি ছক্কা। ধারণা করা হচ্ছিল, পরবর্তী ২ মাচেই মাইলফলক স্পর্শ করে ফেলবেন তিনি।

কিন্তু ভক্তদের আর বেশি অপেক্ষায় রাখলেন না গেইল। শুক্রবারে ৮ ছক্বা হাঁকিয়ে ফ্রাঞ্চাইজি টি-২০ ফরম্যাটে ১০০১ বার বল উড়িয়ে সীমানা পার করার অনন্য কীর্তি গড়লেন।

কার্তিক তিয়াগিকে ম্যাচের সপ্তম ছক্কা মেরে স্পর্শ করেন এই হাজার ছক্কার মাইলফলক। পরে জোফরা আর্চারের বলে আরেক ছক্কা মেরেছিলেন গেইল।

গেইলের ১ হাজার ছক্কার আশেপাশে আর কেউ নেই । ৫২৪ ম্যাচে ৬৯০টি ছক্কা মেরে দ্বিতীয় স্থানে আছেন আরেক ক্যারিবিয়ান ব্যাটসম্যান কাইরন পোলার্ড। ৩৭০ ম্যাচে ৪৮৫ ছক্কা নিয়ে তিনে নিউজিল্যান্ডের ব্র্যান্ডন ম্যাককালাম।

আজকের ম্যাচ শেষে ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টিতে ৪১০ ম্যাচে অংশ নিয়ে ১ হাজার ৪১টি চার ও ১০০১ ছক্কায় রেকর্ড সর্বোচ্চ ১৩ হাজার ৫৭২ রান সংগ্রহ করেছেন গেইল।

অর্থাৎ এই বিশাল সংগ্রহের  ৬০০৬ রানই এসেছে ছক্কা থেকে!

টি-টোয়েন্টিতে আরও একটি অনন্য রেকর্ডের মালিক গেইল।

এখন পর্যন্ত বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ২২টি সেঞ্চুরি হাঁকিয়েছেন এ তারকা ব্যাটসম্যান।

আন্তর্জাতিক ক্রিকেটে গেইল দেশের হয়ে ১০৩টি টেস্ট, ৩০১টি ওয়ানডে আর ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে ৪২টি সেঞ্চুরির সাহায্যে ১৯ হাজার ৩২১ রান সংগ্রহ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us